শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় পূজা উদযাপন পরিষদের ৪৩ সদস্যের আহ্বায়ক কমিটি কলাপাড়ায় ওলামা দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কলাপাড়ায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল প্রকাশ, নম্বর বণ্টন নিয়ে বিতর্ক কলাপাড়ায় জমি নিয়ে সং’ঘ’র্ষ, নারী ইউপি সদস্য হাসপাতালে; থানায় অভিযোগ কুয়াকাটায় মাছধরা ট্রলারে জলদস্যুদের হানা, ১২ জেলে আ’হ’ত, মালামাল লু’ট কলাপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, ১২ জুলাইযোদ্ধাকে সংবর্ধনা আলীপুরে ব্যবসায়ীকে কু’পি’য়ে ও পি’টি’য়ে জ’খ’মে’র মা’ম’লায় প্রধান আ’সা’মি গ্রে’প্তা’র পটুয়াখালী বন্দর নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন অন্তর কলাপাড়ায় মেগা প্রকল্পে জীবিকা সংকট: গণগবেষণা
আমতলীতে মামলা প্রত্যাহারের দাবীতে শিক্ষকদের মানববন্ধন

আমতলীতে মামলা প্রত্যাহারের দাবীতে শিক্ষকদের মানববন্ধন

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলার দক্ষিণ রাওঘা নুর আলআমিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল আলমের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। রবিবার দুপুর তিনটার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মানববন্ধন করা হয়েছে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের মাধ্যমে বরগুনা জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি প্রদান করা হয়।

জানাগেছে, উপজেলার দক্ষিণ রাওঘা নুর আলআমিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল আলমের বিরুদ্ধে জিয়াউল হক টাকা ধার নেয়ার অভিযোগ এনে মামলা দায়ের করেন। ওই মামলা মিথ্যা বলে দাবী করেন প্রধান শিক্ষক সামসুল আলম। এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বরিবার আমতলী উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। দুপুর তিনটায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে শিক্ষকরা মানববন্ধন করেছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী গোলাম ফারুকের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড, এমএ কাদের মিয়া, শিক্ষক সমিতির সহ-সভাপতি খলিলুর রহমান, মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ হানিফ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম ও সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ। পরে তারা উপজেলা নিার্বহী অফিসারের মাধ্যমে বরগুনা জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি প্রদান করেছেন ।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, স্বারকলিপি যথাযথ প্রক্রিয়ার বরগুনা জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!