বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় আইনজীবীদের সাথে নবাগত যুগ্ম জেলা ও দায়রা জজের মতবিনিময় সভা বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ
কলাপাড়ায় জমিজমা বিরোধে দুই পক্ষের সংঘর্ষে দুই পক্ষের দুইজন গুরুতর জখম

কলাপাড়ায় জমিজমা বিরোধে দুই পক্ষের সংঘর্ষে দুই পক্ষের দুইজন গুরুতর জখম

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় জমি জমা বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষেরই দুইজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যা ৭ টায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামে ইমাম হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, মিজান উদ্দিন প্যাদা (৬১) ও মিজানুর রহমান (৪৫)। তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্মরত আহত মিজান উদ্দিন প্যাদা কে কলাপাড়া হাসপাতালে ভর্তি এবং মিজানুর রহমান কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়েছে।

কর্মরত চিকিৎসক জানান, মিজানুর রহমানের বাম হাতে কোপে ও নিজাম উদ্দিনের মাথায় আঘাতে চিহ্ন রয়েছে।

আহত নিজামউদ্দিন বলেন, আমার বাড়ি আমতলী পৌরসভার ৭ নং ওয়ার্ডে, আমার স্ত্রীর বাড়ি রজপাড়া গ্রামে, আমার স্ত্রীর ভাইদের ২১ শতাংশ জমি ক্রয় করবো। তাই বানা করার জন্য বুধবার ৩ লক্ষ টাকা নিয়ে আসি, এসময় সাক্ষীর জন্য আমার স্ত্রীর চাচতো ভাই মিজানুর রহমান ও পান্নুকে ডেকে আনি, তখন তারা এসে বলে এই জমি বিক্রি করতে পারবে না, যেই টাকা আনছো আমাদের দেও, আমি বলি কেন বিক্রি করবে না, তাদের জমিতে বিক্রি করবে, আপনাদের সমস্যা কি, তারপরও বলে জমি বিক্রি করতে পারবেনা, একপর্যায়ে তারা আমার উপর হামলা চালায়, এ সময় মিজানুর রহমান ও পান্নুক সহ ১০/১২ জন রড ধারালোর অস্ত্র দিয়ে কুপিয়ে জখন করে আমার সাথে থাকা নগদ তিন লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। মিজানুর রহমান এ ঘটনাকে ধামাচাপা দিতে তারা নিজের শরীরে নিজে কোপ বলে দাবি করেন তিনি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!