কলাপাড়ায় জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা | আপন নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন
কলাপাড়ায় জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

কলাপাড়ায় জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

আপন নিউজ অফিসঃ রোগমুক্ত ও সুস্থ আগামী প্রজন্ম গড়তে ১৮ জুন দেশব্যাপী ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে এ প্লাস ভিটামিন খাওয়ানো হবে।

এ উপলক্ষে কলাপাড়ায় উপজেলা পরিকল্পনা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা প্রশাসন সভাকক্ষে এ উপজেলা পরিকল্পনা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহাঙ্গীর হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: চিন্ময় হাওলাদার।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: চিন্ময় হাওলাদার বলেন, শিশুমৃত্যুর ঝুঁকি কমানোর লক্ষ্যে ১৮ জুন দিনব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সারা দেশের ন্যায় কলাপাড়া পৌর এলাকায় ৯টি ওয়ার্ডে স্থায়ী ও অস্থায়ী মিলে ২৮৮টি কেন্দ্রে এবং উপজেলার ১২টি ইউনিয়নে ২৮৮টি কেন্দ্রে ৩ হাজার ৬শ শিশুকে ৬-১১ মাস বয়সি শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সি ৩২ হাজার ১৯৩ শ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

এ সময় চিকিৎসক, শিক্ষক, স্বাস্থ্য পরিদর্শক উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!