কলাপাড়ায় কাঁচা মরিচের কেজি ৩০০ টাকা | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
কলাপাড়ায় কাঁচা মরিচের কেজি ৩০০ টাকা

কলাপাড়ায় কাঁচা মরিচের কেজি ৩০০ টাকা

চঞ্চল সাহা,কলাপাড়াঃ কলাপাড়ায় ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। যা দু’দিন আগে বিক্রি হয়েছে ১৬০ টাকায়। কোন কারন ছাড়া হঠাৎ কাঁচা মরিচের দাম কেজিতে ১৪০ টাক বেড়ে যাওয়ায় অনেকের মাথায় হাত উঠেছে। ক্রেতাদের অনেকের ধারনা, আসন্ন ঈদুল আয্হা উপলক্ষে কাঁচামাল আড়ৎদাররা সিন্ডিকেট করে এমন দাম বাড়িয়েছে। তবে বিক্রেতাদের দাবী মোকামে তাদের বেশী দামে কিনতে হয়েছে, এছাড়া হঠাৎ করে পরিবহন ভাড়া বেড়ে যাওয়ায় দাম বেড়েছে বলে তারা উল্লেখ করেন।

এ ব্যাপারে মো.মঈন নামের এক ক্রেতা জানান, বাজারে গেলে মাথা খারাপ হয়ে যায়, যে কাঁচা মরিচ দু’দিন আগে কেজি কিনেছি ১৬০ টাকায় ,দুদিনের ব্যবধানে বেড়ে দাঁড়িয়েছে ৩০০ টাকায়। প্রশাসনের উচিৎ বাজার মনিটরিং করা।

অপর এক ক্রেতা শহিদুল জানান, এ যেন পাগলামি শুরু হয়েছে। আদা.কাঁচা মরিচ এখন আগের চেয়ে ডবল দামে বিক্রি হচ্ছে। মনে হয় মগের মুল্লুক।

বিক্রেতা সোবহান জানান, মোকামে বেশী দামে কিনতে হয়েছে, তাই বেশী দামে বিক্রি হচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!