কুয়াকাটায় প্রতারণার অভিযোগে রেস্তোরাঁ মালিককে ২০ হাজার টাকা জরিমানা | আপন নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন
কুয়াকাটায় প্রতারণার অভিযোগে রেস্তোরাঁ মালিককে ২০ হাজার টাকা জরিমানা

কুয়াকাটায় প্রতারণার অভিযোগে রেস্তোরাঁ মালিককে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাহতাব হাওলাদার, মহিপুরঃ কুয়াকাটায় কালো রূপচাঁদাকে সাদা রূপচাঁদা বলে বিক্রি করার অপরাধে বৈশাখী নামক একটি রেস্তোরার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহাঙ্গীর হোসেন এ জরিমানা করেন।

উপজেলা প্রশাসন সুত্রে জানাগেছে, খাবার হোটেল গুলোর মালিকরা পর্যটকদের সাথে প্রতারণা করছে। কমদামের কালো রুপচাঁদা মাছকে সাদা রুপচাঁদা মাছ বলে বেশি দামে বিক্রি করছে। এছাড়া যেসকল মাছ পর্যটকরা চিনেনা এসকল মাছের নাম পরিবর্তন করে কোড়াল, লাক্কা বলে বেশি দাম বিক্রি করে। পচাঁবাসি মাছ শুটকি ভর্তা বলে বিক্রি করছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করছে এমন অভিযোগ রয়েছে পর্যটকসহ স্থানীয়দের।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, কম দামের কালো রুপচাঁদা মাছ সাদা রুপচাঁদা বলে বেশি দামে বিক্রি করছে। যা এক ধরনের প্রতারণা। এমন প্রতারণার অভিযোগে বৈশাখী রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রাথমিকভাবে সতর্ক করতে এ জরিমানা করা হয়। তিনি বলেন স্বাস্থ্য সম্মত খাবার নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!