কলাপাড়ায় জমি দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, সমাবেশ | আপন নিউজ

সোমবার, ১১ মে ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন
কলাপাড়ায় জমি দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, সমাবেশ

কলাপাড়ায় জমি দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, সমাবেশ

চঞ্চল সাহাঃ কলাপাড়ায় মনোজ চন্দ্র মিস্ত্রি নামে এক অটো চালকের জমি দখল এবং তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সোমবার বেলা ১১ টার দিকে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পৌরশহরের সুরেন্দ্রমোহন চৌধুরী সড়কের মনোহরীপট্রিতে নাগরিক উদ্যোগ নামে একটি সংগঠনের আয়োজনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের কমিউনিষ্টপার্টি খেপুপাড়া শাখার সাধারন সম্পাদক ও নাগরিক উদ্যোগ কলাপাড়ার আহবায়ক কমরেড নাসির তালুকদারের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন , ন্যাপ নেতা খান মতিউর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক মো.রফিকুল ইসলাম,সংবাদকর্মী নয়নাভিরাম গাঈন, সমাজকর্র্মী উত্তম কুমার দাস প্রমুখ।

বক্তারা বলেন’ উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবাবগঞ্জ গ্রামের অধিবাসী অটোচালক মনোজ চন্দ্র মিস্ত্রির জমি একই এলাকার ভূমিদসু্যু মিলন গাজী জোড়পূর্বক দখল করে নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। মনোজ চন্দ্র মিস্ত্রি এ বিষয়ে একাধিকবার স্থানীয় ইউনিয়ন পরিষদে আবেদন করা সত্বেও মিলন গাজী ইউনিয়ন পরিষদের নোটিশ বার বার প্রত্যাখান করে আসছে। বরং মনোজ চন্ত্র মিস্ত্রির দস্তখত জাল করে জমির বায়নাপত্র হয়েছে বলে আদালতে মিথ্যা মামলা দাায়ের করেছে।

বক্তারা আরো বলেন’ মনোজ চন্দ্র মিস্ত্র্রি গবীর মানুষ বিধায় সে অসহায় ,তার অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। তারা অবিলম্বে ভূমিদস্যু মিলন গাজীকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার দাবী জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!