কলাপাড়ায় প্রতারকদের মোবাইল কল নিয়ে শতশত মানুষ বিভ্রান্তিতে | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় প্রতারকদের মোবাইল কল নিয়ে শতশত মানুষ বিভ্রান্তিতে

কলাপাড়ায় প্রতারকদের মোবাইল কল নিয়ে শতশত মানুষ বিভ্রান্তিতে

চঞ্চল সাহাঃ কলাপাড়ায় এক শ্রেনীর প্রতারক চক্র বয়স্কভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধিভাতা সহ সরকারী প্রনোদনার টাকা আত্মসাতের উদ্দেশ্যে গ্রাহকদের মোব্ইাল ফোনে কল করে পিনকোড নাম্বার চেয়ে বিভ্রান্ত করে তুলেছে। কয়েক বছর ধরে এমন কার্যক্রম চলতে থাকায় বর্তমানে এ অবস্থা চরম আকার ধারন করেছে। প্রতিদিনই কোন কোন মানুষের কাছে পিনকোড চাওয়ার ঘটনা ঘটছে। তবে প্রতরকরা বিভিন্ন জনের কাছে বিভিন্ন নামে পরিচয় দিচ্ছে,এমনকি তারা একাধিক মোবাইল নাম্বার ব্যবহার করছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে কলাপাড়া পৌরশহরের ৬ নাম্বার ওয়ার্ডের অধিবাসী শিশির চক্রবর্তী জানান, বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে মুজাহিদ পরিচয়দানকারী (মোবাঃ ০৯৬৩৮৯৩৩৯১২৭) এক ব্যাক্তি তার পিতা কালাচাঁদ চক্রবর্তীর বয়স্কভাতার পাশ বইয়ের পিন নাম্বারটি চেয়েছেন। বয়স্কভাতা আগের থেকে বৃদ্ধি পেয়েছে বলে ওই প্রতারক উল্লেখ করেন। তবে শিশির চক্রবর্তী বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্ট অফিসে তিনি যোগাযোগ করবেন প্রতারক মুজাহিদকে জানিয়ে দিয়েছেন।

খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সুবল চন্দ্র কর্মকার জানান,তাকে এক সপ্তাহ আগে প্রতারক চক্রের এক সদস্য মোবাইল করে তার বয়স্কভাতার পিন নাম্বারটি চেয়েছেন, তিনি প্রতিবেশীদের সাথে আলাপ করে জানতে পেরেছেন এটা এক ধরনের প্রতারনা।

নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের অধিবাসী মোজাম্মেল হক জানান, তার মোবাইল নাম্বারে এক প্রতারক কল করে তার বয়স্ক ভাতা আগের তুলনায় বেড়েছে বলে পিনকোড নাম্বার চেয়েছেন । তাকেও স্থানীয় সমাজসেবা অফিস থেকে হিসাবরক্ষক পরিচয় দিয়ে ফোন করেছেন। তবে তিনি একটি মোবইল ফোনের দোকানে গিয়ে বিষয়টি প্রতারনা বলে জানতে পেরেছেন।

এ ব্যাপারে কলাপাড়া থানায় কেউ কোন অভিযোগ করেছে কি না জানার জন্য কলাপাড়া থানার ওসি মো.আলী আহম্মেদকে (০১৩২০১৫৫৩১১) তার সরকারী মোবাইলে কল করলে তিনি তা রিসিফ করেননি। তবে ওসি (তদন্ত) মো.মোস্তাফিজুর রহমান জানান, এ বিষয়ে কারোর কোন অভিযোগ আমার জানা নাই।

কলাপাড়া উপজেলা সমাজ সেবা কর্মকর্তা (অতিরিক্ত) মো.আবদুল্লাহ আল মামুন জানান, প্রতারনার বিষয়টি আমরা জেনেছি, তবে সকল মিটিংয়ে আমরা উপকারভোগীদের সচেতন করার চেষ্টা করেছি। এমনকি থানায় সাধারন ডায়েরী করারও পরামর্শ দিয়ে যাচ্ছি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!