কলাপাড়ায় ইলিশ শিকারে নিষেধাজ্ঞা পেছানোর দাবীতে সংবাদ সন্মেলন | আপন নিউজ

সোমবার, ১১ মে ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
কলাপাড়ায় ইলিশ শিকারে নিষেধাজ্ঞা পেছানোর দাবীতে সংবাদ সন্মেলন

কলাপাড়ায় ইলিশ শিকারে নিষেধাজ্ঞা পেছানোর দাবীতে সংবাদ সন্মেলন

চঞ্চল সাহাঃ কলাপাড়ায় ইলিশ শিকারে নিষেধাজ্ঞা পেছানোর দাবীতে সংবাদ সন্মেলন করেছে মহিপুর মৎস্য আড়ৎদার সমিতি। মংগলবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার মহিপুর মৎস্য বন্দর আড়ৎদার সমিতিতে এ সংবাদ সন্মেলন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি দিদার উদ্দিন আহমেদ মাসুম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাধারন সম্পাদক রাজু আহমেদ রাজা, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস রেজা, মজনু গাজী সহ মৎস্য ব্যবসায়ীরা।

সংবাদ সন্মেলনে দিদার উদ্দিন আহমেদ বলেন’ মা ইলিশের পেটে এখনো ডিম আসেনি। নদ-নদী কিংবা সাগর মোহনায় এখনো দেখা মিলছে না প্রজনন উপযুক্ত ইলিশের। অথচ, মৎস্য অধিদপ্তর ২২ অক্টোবর থেকে ২২ দিনের ইলিশ শিকারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তা কাজে আসবে না বলে তিনি উল্লেখ করেন। ব্যবসায়ীদের দাবী এসময়টা আরো এক সপ্তাহ পিছিয়ে ৩০ অক্টোবর থেকে কার্যকরের দাবী জানান।

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন’ জলবায়ু পরিবর্তনের প্রভাবে গভীর সমুদ্রে ইলিশের জীবন ধারায় পরিবর্তন এসেছে। এতে মা ইলিশ দেরীতে প্রজননের উপযুক্ততা অর্জন করবে। এর আলোকে এক সপ্তাহ পিছিয়ে ২২ অক্টোবরের পরিবর্তে ৩০ অক্টোবর করার দাবী জানান। অন্যথায় ,ইলিশ প্রজনন রক্ষায় সরকারের এ পদক্ষেপ ব্যর্থতায় পর্যবসিত হবে বলে তারা মনে করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!