কলাপাড়ায় জাতীয় জন্ম নিবন্ধন-২৩ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত | আপন নিউজ

সোমবার, ১১ মে ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা
কলাপাড়ায় জাতীয় জন্ম নিবন্ধন-২৩ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় জাতীয় জন্ম নিবন্ধন-২৩ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আপন নিউজ অফিসঃ জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি, এই ¯স্লোগান কে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে কলাপাড়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।

শুক্রবার (৬ অক্টোবর) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে আলোচনা সভার মধ্যে দিয়ে শেষ হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন’র সভাপতিত্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলাপাড়া পৌর সভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, সহকারী কমিশনার( ভূমি)কৌশিক আহমেদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা চিন্ময় হাওলাদার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লা, মোঃ হুমায়ুন কবির, শাহাজাদা পারভেজ টিনু মৃধা, মোঃ মজিবুর রহমান ফকির, ইউপি সচিব মজিবুর রহমান, রাশেদ নিজাম,
কলাপাড়া পৌরসভার মহিলা কাউন্সিল মোসাঃ মনোয়ারা বেগম।

আলোচনা সভায় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান বলেন, একটি শিশুর জন্মের পর আমাদের প্রধান কাজ হচ্ছে তার জন্ম নিবন্ধন করা, সরকারের ১৮টি প্রতিষ্ঠান থেকে সেবা পেতে জন্ম নিবন্ধন খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওই জন্মনিবন্ধন তার পরিচয় বহন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, জন্ম নিবন্ধন থাকলে জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন ক্ষেত্রে প্রকৃত তথ্য নিরূপণ করা সহজ হয়। তাই সময়মত জন্ম ও মৃত্যু নিবন্ধন করার জন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতার কোন বিকল্প নেই, জন্ম-মৃত্যু নিবন্ধন আইন অনুযায়ী শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন, কোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হবে।

আলোচনা সভায় বিভিন্ন সরকারী, ইউপি চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, ইউপি সচিব, সুধীজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!