মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় সেন্টার ভিত্তিক সাঁতার প্রতিযোগীতা

কলাপাড়ায় সেন্টার ভিত্তিক সাঁতার প্রতিযোগীতা

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় সেন্টার ভিত্তিক সাঁতার প্রতিযোগীতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলার লতাচপলী এবং বালিয়াতলি ইউনিয়নে সেন্টার ভিত্তিক এ সাঁতার প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। সাঁতার প্রতিযোগীতায় উত্তির্ণ বয়স ভিত্তিক ৪টি গ্রæপ ৬ থেকে ৮ বছর (ছেলে এবং মেয়ে) এবং ৯ থেকে ১০ বছর (ছেলে এবং মেয়ে) শিশুরা অংশগ্রহন করে। স্থানীয় তিনজন বিচারক মন্ডলীর মাধ্যমে প্রতি গ্রুপে তিনজন করে ১ম, ২য় এবং ৩য় স্থান নির্বাচন করা হয়।

প্রতিযোগীতায় এলাকার গন্যমান্য ব্যক্তি, ভিআই পিসির সদস্য, শিক্ষক, ইমাম, শিশু, অভিভাবকরা উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সহকারি শিক্ষক, মোঃ গোলাম মোস্তফা বলেন, এই অনুষ্ঠানটি একটি যুগোপযোগী কার্যক্রম এবং এই কার্যক্রমটি ভবিষ্যতে চলমান রাখার জন্য অনুরোধ করেন।

অভিভাবক মোঃ আব্দুল রশিদ বলেন, এই সাঁতার কার্যক্রম শিশুদের জীবন রক্ষার ক্ষেত্রে বিশেষ ভুমিকা রেখেছে। অনুষ্ঠান শেষে নির্বাচিত শিশুদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। এছাড়া প্রত্যেক প্রতিযোগীতায় অংশগ্রহনকারীদের সান্তনামুলক পুরস্কার প্রদান করা হয়।

কলাপাড়া উপজেলার ১০টি ইউনিয়নে এবং দুইটি পৌরসভায় মোট ৩১টি সেন্টার ভিত্তিক সাঁতার প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। এই সেন্টার ভিত্তিক সাঁতার প্রতিযোগীতায় ১ম, ২য় এবং ৩য় স্থান অধিকারী পরবর্তিতে ইউনিয়ন পর্যায় সাঁতার প্রতিযোগীতায় অংশগ্রহন করবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!