কলাপাড়ায় সাইদুর হত্যায় জরিতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন | আপন নিউজ

সোমবার, ১১ মে ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২
কলাপাড়ায় সাইদুর হত্যায় জরিতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

কলাপাড়ায় সাইদুর হত্যায় জরিতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় আলোচিত সাইদুর সরদার হত্যায় জড়িতদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও স্বজনরা। শনিবার (২১ অক্টোবর) বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, এলাকাবাসী মো.বাচ্চু গাজী, গাজী মো.ফারুক, মো.সেলিম মুন্সী, বোন মোসা.কোহিনুর বেগম,মোসা. তাজিনুর বেগম, স্ত্রী কাকলী বেগম প্রমুখ।

মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে ভাইয়ের শোকে জ্ঞান হারান বড় বোন তাজিনুর ও মেঝ বোন কহিনুর। এসময় প্রেসক্লাবের সামনে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আসামিদের দ্রুত গ্রেফতারে প্রশাসনের কাছে জোরালো আবেদন জানিয়েছেন স্বজন সহ এলাকাবাসীরা। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দিয়ে সকলকে পাশে থাকার আহ্বান জানান তারা।

বক্তারা অভিযোগ করে বলেন, সাইদুর হত্যার একমাস পেরিয়ে গেলেও হত্যা রহস্য উদঘাটনে পুলিশের পক্ষ থেকে কোন ধরনের তৎপরতা পরিলক্ষিত হয়নি। এই দীর্ঘ সময়েও খাদিজা ব্যাতিত একজন আসামিও গ্রেফতার হয়নি।

বক্তব্যে নিহতের স্ত্রী কাকলী বেগম অভিযোগ তীর ছুরেছেন সরাসরি সাইদুরের ছোট স্ত্রী খাদিজার দিকে। তিনি কান্নাজরিত কন্ঠে বলেন, আমার ৩ টা বাচ্চা এতিম বানাইছে,আমারে বিধবা করছে,আমার সন্তানরা এখন কার কাছে আশ্রয় নিবে? অপর দিকে সাইদুরের বোনেরা বলেন,আমার ভাই শান্ত মানুষ ছিলো,তার কোন শত্রু ছিলনা।

উল্লেখ্য, গত ০৯ সেপ্টেম্বর রাতে ৩ সন্তানের জনক সাইদুলকে দূর্বৃত্তরা মধ্য টিয়াখালী গ্রামের নিজ বাড়িতে প্রবেশ করে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা করে। এঘটনায় ওই দিনই সাইদুলের দ্বিতীয় স্ত্রী খাদিজা বেগমকে গ্রেফতার করে পুলিশ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!