শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
রাঙ্গাবালীতে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

রাঙ্গাবালীতে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

পটুয়াখালীঃ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় সংবাদ সংগ্রহ
করতে গিয়ে দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি জাওয়াদুল কবির প্রিতম (২০)সহ অন্তত ৫ জন সন্ত্রাসী হামলার শিকার হয়েছে।
সোমবার শেষ বিকেলে উপজেলার কোড়ালীয়া লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় রাঙ্গাবালী থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। আহত প্রিতম রাঙ্গাবালী প্রেস ক্লাবের প্রচার সম্পাদক।

প্রিতমের অভিযোগ, সোমবার বিকেলে উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদককে স্বাগত জানিয়ে একটি র‌্যালীর আয়োজন করা হয়। এ
সংবাদ সংগ্রহ করার জন্য মোটর সাইকেলযোগে যাচ্ছিল প্রিতম। মোটর সাইকেলটি কোড়ালিয়া লঞ্চঘাট বাজারে পৌঁছালে অতিরিক্ত ভিড়ের কারণে স্থানীয় যুবক মাহমুদ হাসান প্যাদার হাতে লাগে। এতে সে ক্ষিপ্ত হয়ে মাহমুদ ও তার সহযোগীরা সাংবাদিক প্রিতমকে মোটর সাইকেল থেকে নামিয়ে মারধর করেন। এসময় ঘটনাস্থলে উপস্থিত পটুয়াখালী পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রলীগের সহ-সভাপতি রাজিব আকন, রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগ নেতা শুভ মৃধা, জিদান খাঁন, হৃদয় পলোয়ান ও বাবুল গাজী প্রিতমকে উদ্ধার করতে গেলে তারাও হামলা শিকার হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। এ ঘটনায় জাওয়াদুল কবির প্রিতম বাদী হয়ে ৫ জনের নামে রাঙ্গাবালী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ আলী আহম্মেদ জানান, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!