মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় পুনর্বাসনের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর পাঁচ শ পরিবারের স্মারকলিপি প্রদান

কলাপাড়ায় পুনর্বাসনের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর পাঁচ শ পরিবারের স্মারকলিপি প্রদান

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় লালুয়া ইউনিয়নে বানৌজা শের-ই-বাংলা নৌ-ঘাটি নির্মাণে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পাঁচ শ’ পরিবারকে গৃহপুনর্বাসনের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে অধিগ্রহণকৃত পরিবারের পাঁচ শ পরিবার প্রধানের স্বাক্ষর সংবলিত এই স্মারকলিপি প্রদান করা হয়। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়েছে।

এসময় কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য আনিসুর রহমান, হাওয়া বেগমসহ অনেকে উপস্থিত ছিলেন।

আবেদনকারীরা জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলাপাড়ায় পায়রা বন্দর ও পায়রা তাপবিদ্যুত কেন্দ্রসহ আরও দুইটি বিদ্যুত কেন্দ্র নির্মাণে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারকে গৃহপুনর্বাসনের আওতায় এনেছেন। কিন্তু শের-বাংলা নৌ-ঘাটি নির্মাণে ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের আওতায় আনা হয়নি। ফলে এইসব জমি সরকার বুঝে নেওয়ার পরে অন্তত পাঁচ শ’ পরিবার বাড়িহারা হবেন। এছাড়্ াওই এলাকায় বেড়িবাঁধের ¯েøাপে বসবাস করা শত শত পরিবার উচ্ছেদ আতঙ্কে রয়েছেন। তাই মানবিক বিবেচনা করে এসব জেলে ও কৃষক পরিবার তাদেরকে আবাসনের মাধ্যমে পুনর্বাসনের দাবি করেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!