পটুয়াখালী-৪ আসনে চলছে জমজমাট প্রচার-প্রচারণা | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
পটুয়াখালী-৪ আসনে  চলছে জমজমাট প্রচার-প্রচারণা

পটুয়াখালী-৪ আসনে  চলছে জমজমাট প্রচার-প্রচারণা

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় নির্বাচনি আচরন বিধি ভঙ্গ করে রাত আটাটার পরে প্রচার চালানোর দায়ে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী মো: মহিব্বুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ এ অর্থদন্ড দিয়েছেন। কলাপাড়ায় এখন চলছে নৌকা ও দুই স্বতন্ত্র প্রার্থী ‘ঈগল’ প্রতীকের মো: মাহববুর রহমান ও ‘ট্রাক’ প্রতীকের আব্দুল্লাহ আল-ইসলাম লিটনের জমজমাট প্রচার-প্রচারণা। প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছে। করছেন একই দিনে চার/পাঁচটি উঠান বৈঠক। যাচ্ছেন ভোটারদের দ্বারে-দ্বারে। অপরদিকে বুধবার বেলা ১১টায় জাসদ প্রার্থী ‘মশাল’ প্রতীকের বিশ্বাস শিহাব পারভেজ মিঠু কলাপাড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন। তিনি বলেন, ‘দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করে উৎসবমুখর পরিবেশে সারা দেশের মতো কলাপাড়া-রাঙ্গাবালীতে দ্বাদশ সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা চলছে।’ তিনি নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপুর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনকে অনুরোধ করেন। এবং গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

 

বর্তমানে পটুয়াখালী-৪ আসনে মোট ছয় জন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন। এরা হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত ‘নৌকা’ প্রতীকের মোঃ মহিববুর রহমান, স্বতন্ত্র ‘ঈগল’ প্রতীকের মোঃ মাহবুবুর রহমান, ‘ট্রাক’ প্রতীকের আব্দুল্লাহ আল-ইসলাম লিটন, ‘মশাল’ প্রতীকের বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, জাতীয় পার্টির ‘লাঙ্গল’ প্রতীকের আঃ মন্নান হাওলাদার ও বাংলাদেশ কংগ্রেস এর ‘ডাব’ প্রতীকের মোঃ জাহাঙ্গীর হোসাইন। দুই লাখ ৯০ হাজার ২৩৮ জন ভোটার অধ্যুষিত ১৮টি ইউনিয়ন ও দুইটি পৌরসভা নিয়ে এই আসনের এখন সর্বত্র বিরাজ করছে নির্বাচনী আমেজ। উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন থেকে নির্বাচনী পরিবেশ বজায় রাখতে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন নিশ্চিত করেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!