কলাপাড়ায় এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা | আপন নিউজ

রবিবার, ১০ মে ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা
কলাপাড়ায় এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা

কলাপাড়ায় এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় মোঃ জহির উদ্দিন জুয়েল (৪২) নামের এক ব্যবসায়ীকে ধারালো চাকু দিয়ে পেটে আঘাত করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় কলাপাড়া পৌরসভার কালভার্ট এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় তার স্ত্রী জায়েদা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা কলাপাড়া থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।

ওই অভিযোগে জানা যায়, মোঃ জহির উদ্দিন জুয়েল প্রতিদিনের ন্যায় ঘটনার দিনে কলাপাড়া বাজার থেকে কালভার্ট এলাকায় দিয়ে নিজ বাসায় (পশু হাসপাতাল রোড পন্ডিত বাড়ি) যাওয়ার পথে ৬/৭ জন দুর্বৃত্ত পিছন থেকে জামার কলার ধরে টানাহেঁচড়া করে রাস্তার উপর ফেলে এলোপাথারী মারধর করে। এ সময় দুর্বৃত্তদের হাতে থাকা ধারালো চাকু দিয়ে পেটের ডাক পাশে আঘাত করে এতে রক্তাক্ত জখম হন। তার ডাক-চিৎকারে আশেপাশে লোকজন এগিয়ে আসলে অল্পের জন্য প্রাণ রক্ষা পায় তিনি। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।

এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহমেদ জানান, এ ঘটনায় কলাপাড়া থানায় অজ্ঞাত নাম দিয়ে অভিযোগ করা হয়েছে, আমরা অভিযোগ আলোকে আসামিদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!