কলাপাড়ায় কৃষক কে ধারালো অস্ত্র ও রড দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ | আপন নিউজ

রবিবার, ১০ মে ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা
কলাপাড়ায় কৃষক কে ধারালো অস্ত্র ও রড দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ

কলাপাড়ায় কৃষক কে ধারালো অস্ত্র ও রড দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় ছাগলকে আঘাত করার অপরাধে মোঃ জুয়েল সন্যামত (৪০) নামের এক কৃষক কে ধারালো অস্ত্র কুপিয়ে এবং রড দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ পরিবারের।

শনিবার সন্ধ্যা ৭ টায় উপজেলার ধানখালী ইউনিয়নের নোন্দা, গিলাতলা গ্রামের রতন মৃধা’র বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

আহত মোঃ জুয়েল সন্যামত অভিযোগ করে বলেন, একই এলাকার বাহাদুর মৃধা বাড়ির ছাগল দীর্ঘদিন যাবত বাড়ির ফসল নষ্ট করছে, তাদের জানালো কোন কাজে আসছে না, ফসল নষ্ট করার সময় ছাগলটিকে নড়ান দিলে ছাগলটি আঘাত পায়, তার জন্য বাহাদুর মৃধা কে ক্ষতিপূর্ন দিতে চেয়েছিলাম, কিন্তু তারা ক্ষতিপূর্ন নেবে না বলে জানিয়ে দেয়। সেই সূত্র ধরে ঘটনা দিন সন্ধ্যায় রতন মৃধা বাড়ির সামনে দিয়ে বাড়ি নিজ যাচ্ছিলাম, তখন ওৎঁ পেতে থাকা বাহাদুর মৃধা, বাচ্চু মৃধা, বশির মৃধা ও সোহাগ সন্যামত সহ ৬/৭ জন ধারালো অস্ত্র কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে জখম করে। এসময় তার দুই পায় ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে, এছাড়াও তাকে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে। পরিবারের আত্মীয়-স্বজনরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন। এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তাদের পাওয়া যায়নি।

এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহম্মেদ বলেন, এখন পর্যন্ত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!