কলাপাড়ায় সাধুর ব্রিজ ভেঙে যাওয়ায় ভোগান্তিতে পর্যটক সহ পাঁচ গ্রামের মানুষ | আপন নিউজ

রবিবার, ১০ মে ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে?
কলাপাড়ায় সাধুর ব্রিজ ভেঙে যাওয়ায় ভোগান্তিতে পর্যটক সহ পাঁচ গ্রামের মানুষ

কলাপাড়ায় সাধুর ব্রিজ ভেঙে যাওয়ায় ভোগান্তিতে পর্যটক সহ পাঁচ গ্রামের মানুষ

মো.নাহিদুল হকঃ কলাপাড়ায় সাধুর ব্রিজ ভেঙে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে পর্যটক সহ পাঁচ গ্রামের মানুষ। উপজেলার লতাচাপলী ইউনিয়নের মম্বিপাড়া গ্রামের বড়হরপাড়া খালের ওপর নির্মিত আয়রন ব্রিজটি সম্পূর্ণ ভেঙে খালে পড়ে গেছে। রবিবার বেলা ১১টার দিকে মালবাহী ট্রাক পার হওয়ার সময় ব্রিজটি ভেঙে যায়। স্থানীয়দের কাছে এটি সাধুর ব্রীজ নামে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৫ সালে সেতুটি নির্মাণ করা হয়েছে। এই ব্রিজ দিয়ে প্রতিদিন উপজেলার লতাচাপলী ইউনিয়নের মম্বিপাড়া, নতুন বাজার, বড়হর পাড়া, পৈরঘোজা এবং স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ ৫ থেকে ৭ গ্রামের মানুষ চলাচল করে। কুয়াকাটায় অগত পর্যটকরা মিশ্রিপাড়া বৌদ্ধ মন্দির দেখতে যাওয়ার একমাত্র সহজ পথ ছিল এটি। ৮০ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট চওড়া ব্রিজের সম্পূর্ণ অংশ ভেঙে খালে পড়ে গেছে।

স্থানীয়রা জানান, দুই বছর আগে থেকেই নড়বড়ে হয়ে গেছে। গত বছর কিছু অংশ ভেঙে পড়েছে। এই ভাঙা ব্রিজ পার হয়ে যাওয়া আসা করেন সকলে। তবে ব্রিজটি সম্পূর্ণ ভাঙার কারণে এখন চরম ভোগান্তিতে পড়বে পর্যটকসহ অসুস্থ রোগীরা।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন বলেন, সরেজমিন পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!