মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় মাসুম বিল্লাহ সাগরকে পি’টি’য়ে জ’খ’ম

কলাপাড়ায় মাসুম বিল্লাহ সাগরকে পি’টি’য়ে জ’খ’ম

মো.নাহিদুল হকঃ কলাপাড়ায় মাসুম বিল্লাহ সাগর নামে একজনকে পিটিয়ে গুরুত্বর জখম করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের শেখ কামাল ব্রীজের নিচে মাছ বাজারে এ ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় আহতের স্ত্রী রাহিমা বেগম বাদী হয়ে কলাপাড়া থানায় মো.রুবেল মুন্সি ও মো.বাহাদুর মুন্সির নামে মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়,আহত মাসুম মঙ্গলবার সকাল ১০ টার দিকে নীলগঞ্জ ইউনিয়নের শেখ কামাল ব্রীজের নিচে মাছ বাজারে বাজার করতে আসেন। পিছন দিক থেকে তাকে রুবেল মুন্সি ও বাহাদুর মুন্সি মটরসাইকেলের শোকবজার রড দিয়ে অতর্কিত হামলা চালিয়ে গুরুত্বর জখম করেন। তার ডাক চিৎকারে স্থানীয়রা আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় আহতের সাথে থাকা নগদ ২১২০০ টাকা নিয়ে যায়। অভিযুক্তরা সলিমপুর গ্রামের মৃত আব্দুল মুন্সির ছেলে।

অভিযুক্ত বাহাদুর মুন্সী জানান, তাদের গৃহপালিত ছাগলের দুটি বাচ্চাকে মেরে ফেলার কারনে কথা কাটাকাটির সময় মাসুমের সাথে হাতাহাতি হয়।

কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহম্মেদ বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!