মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় চার লেন ব্রীজের পাইলিং কাজের উদ্বোধন

কলাপাড়ায় চার লেন ব্রীজের পাইলিং কাজের উদ্বোধন

মো.নাহিদুল হকঃ কলাপাড়ায় পায়রা বন্দরের আন্দারমানিক নদীর উপর চার লেন বিশিষ্ট অত্যন্ত দৃষ্টি নন্দন ও আইকনিক ব্রীজের পাইলিং কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী এ কাজের উদ্বোধন করেন। প্রায় সাড়ে নয়শত কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে ১১৮০ মিটার দৈর্ঘ্যের এ ব্রীজ। বন্দরের সাথে ৬ লেন রাস্তার সাথে সংযুক্ত ব্রীজটি নির্মিত হলে ঢাকা কুয়াকাটা মহাসড়কের সাথে পায়রা বন্দরের  সরাসরি  সংযোগ স্থাপিত হবে এবং পায়রা বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম দ্রুত ও সহজতর হবে। চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান ঈযধরহধ জধরষধিু ইৎরফমবঈড়হংঃৎঁপঃরড়হএৎড়ঁঢ়(ঈজইএ) এবং ঈযধরহধ ঈরারষ ঊহমরহববৎরহম ঈড়হংঃরঃঁঃরড়হ ঈড়ৎঢ়ড়ৎধঃরড়হ (ঈঈঊঈঈ) এর সাথে ব্রীজটি নির্মাণ কাজের লক্ষ্যে চুক্তি সম্পাদিত হয়েছে। আগামী ফেব্রæয়ারী ২০২৬ খ্রি. এর মধ্যে সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে আশা করছে। আন্দারমানিক নদীর নাব্যতা এবং উক্ত নদীতে সার্বক্ষণিক জাহাজ এবং ল  সমুহ চলাচলের জন্যে  বিবেচনা করে ঊীঃৎধ উড়ংবফ পদ্ধতিতে মাত্র ২ টি পিয়ার স্থাপনের মাধ্যমে এটি নির্মাণ  করা হবে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পায়রা বন্দর কর্তৃপক্ষের ক্যাপ্টেন মনিরুজ্জামান, পিডি (ডিআইএসএফ), কমান্ডার মাহমুদুল হাসান খান, চিফ হাড্রোগ্রাফার মো:আতিকুল ইসলাম, পরিচালক ট্রাফিক আব্বাস উদ্দীন, পরিচালক বোর্ড মো: নাসির উদ্দীন, পিডি (পিপিএফটি), ক্যাপ্টেন শরিফুর রহমান, হারবার মাস্টারসহ পায়রা বন্দরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিগন ও ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!