বুধবার, ১৫ Jul ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় পৃথক অভিযানে ৫০ পিস ই’য়া’বাসহ দুই মা’দ’ক কারবারি গ্রে’প্তা’র কলাপাড়ায় “প্রান সংহতি” সম্মাননা পেলেন এসিল্যান্ড মা’ম’লায় জা’মি’নে মুক্ত হয়ে এলাকায় ফিরলেন নীলগঞ্জ যুবদলের সাধারণ সম্পাদক জহির কলাপাড়ায় ইসলামী ব্যাংকের উদ্যোগে ইমাম-খতিব ও আলেমদের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত কলাপাড়ায় বিএনপি নেতার বাসায় চু/রি আমতলীতে হামের প্রার্দুভাব; হাসপাতালে এন্টিবায়েটিক ও ডিএনএস স্যালাইন সঙ্কট আমতলীতে অধ্যক্ষের স্বাক্ষর জাল করে দুই শিক্ষকের স্কেল আবেদনের অভিযোগ আমতলীতে চাওড়া ও বাসুগী খালে সহস্রাধীক অ’বৈ’ধ স্থাপনা; কালভার্টের মুখে বালুর বস্তার বাঁধ ১২ দিন ধরে নি’খোঁ’জ মরিয়মের বাড়িতে অসহায়ত্বের কান্না কলাপাড়ায় বিলুপ্ত প্রায় দেশীয় মৎস্য চাষে স্বাবলম্বী গ্রামীন নারী পুরুষ
আমতলীর আঠারোগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন

আমতলীর আঠারোগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন

আমতলী প্রতিনিধিঃ উৎসবমুখর পরিবেশে আমতলী উপজেলার আঠারোগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির অভিভাবক সদস্য নির্বাচনের ভোট গ্রহন শেষ হয়েছে। বুধবার সকাল ১০ টা শুরু করে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোট গ্রহন চলে। এক’শ ৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এতে অভিভাবক সদস্য হিসেবে ফিরোজ আলম, কাওসার আহমেদ, ফরহাদ হোসেন, জসিম উদ্দিন তালুকদার এবং সংরক্ষিত নারী সদস্য নুসরাত জাহান বিজয়ী হয়েছে।

ইউনিয়ন যুবলীগ নেতা সোহেল রানা বলেন, উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন হয়েছে। কোন অনিয়ম পরিলক্ষিত হয়নি।

বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান বলেন, কমিটি গঠনের লক্ষে বিদ্যালয়ের প্রাথমিক ও মাধ্যমিক শাখায় ৩’শ ২৬ জন অভিভাবক ভোটার হন। ওই ভোটারদের নিয়ে শান্তিপুর্ণভাবে ভোট গ্রহন শেষ হয়।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ মোশাররফ হোসেন হিরু বলেন, গত তিন বছর ধরে আমি এ বিদ্যালয়ের সভাপতি হয়ে বেশ সফলতার সঙ্গে বিদ্যালয় পরিচালনা করেছি।

এ সময়ে বিদ্যালয়ের আমুল পরিবর্তন হয়েছে। দশ লক্ষ টাকা ব্যয়ে বিদ্যালয়ের মাঠ ভরাট, সিসি ক্যামেরা স্থাপন করেছি এবং বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের স্কুল ড্রেস দিয়েছি। বর্তমানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বিদ্যালয় বাউন্ডারী ওয়াল নির্মাণ করতে ২৫ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন।তিনি আরো বলেন, বিদ্যালয় হোস্টেল নির্মাণ করতে ইতিমধ্যে প্রচেষ্টা অব্যহত আছে। এ উন্নয়নের ধারা অব্যহত রাখতে অভিভাবক নির্বাচনে ভোটাররা আমার প্যানেলকে বিজয়ী করেছেন।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির অভিভাবক নির্বাচনের প্রিজাইডিং অফিসার একাডেমিক সুপার ভাইজার মোঃ সেলিম মাহমুদ বলেন, শান্তিপুর্ণভাবে ভোট গ্রহন শেষ হয়েছে। এতে ৩’শ ২৬ ভোটের মধ্যে এক’শ ৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। অভিভাবক সদস্য হিসেবে ফিরোজ আলম, কাওসার আহমেদ, ফরহাদ হোসেন, জসিম উদ্দিন তালুকদার এবং সংরক্ষিত নারী সদস্য নুসরাত জাহান বিজয়ী হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!