মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে মা-ছেলে ও ছেলের বউকে পি’টি’য়ে জ’খ’ম করার অভিযোগ

কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে মা-ছেলে ও ছেলের বউকে পি’টি’য়ে জ’খ’ম করার অভিযোগ

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে মা-ছেলে ও ছেলের বউকে পিটিয়ে জখম করার অভিযোগ।

শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম ধানখালী গ্রামে এই ঘটনা ঘটে।

আহত মোসাঃ রিজিয়া বেগম (৮০), ছেলে মোঃ খোকন মৃধা (৪০) ও ছেলের বউ নার্গিস বেগম (৩৩) কে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনায় আহত মোসাঃ রিজিয়া বেগম’র মেয়ে মোসাঃ আইরিন বেগম বাদী ঘটনার দিন সন্ধ্যায় মোঃ আল আমিন (৪০), ছান্টু মৃধা (৪৫), মোঃ সাগর (৩০), রিপন মৃধা (২০), ফেরদাউস মৃধা (১৯) কে আসামি করে কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

মোসাঃ আইরিন বেগম বলেন, সকল আসামিরা  আমাদের সম্পত্তি দখল করার চেষ্টা করে আসছে। বর্তমানে জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে।

ঘটনার দিনে জমিতে গাছ কাটতে যায়। এতে আমার মা মোসাঃ রিজিয়া বেগম গাছ কাটতে বাধা নিষেধ করলে তাকে মারধর করে জখম করে, এ সময় মাকে রক্ষা করতে এসে আমার ভাই খোকন মৃধা ও ভাইয়ের বউ নার্গিস বেগম এগিয়ে আসলে তাদেরকেও লাঠি ও রড দিয়ে পিটিয়ে জখম করে। এ সময় তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে তারা মারধর করে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যাবে। পরে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। আমি এ ঘটনায় বিচার চাই।

এ ব্যাপারে অভিযুক্তির সাথে যোগাযোগ করা হলে তাদের পাওয়া যায়নি।

এ বিষয়ে কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ পেয়েছি, অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!