কলাপাড়ায় কলেজ ছাত্রী’র ঝু’ল’ন্ত লা’শ উ’দ্ধা’র | আপন নিউজ

রবিবার, ১০ মে ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে?
কলাপাড়ায় কলেজ ছাত্রী’র ঝু’ল’ন্ত লা’শ উ’দ্ধা’র

কলাপাড়ায় কলেজ ছাত্রী’র ঝু’ল’ন্ত লা’শ উ’দ্ধা’র

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় হালিমা জান্নাত মালিহা (২৪) নামের এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ মে) রাত সাড়ে ৮ টার দিকে পৌর শহরের মুসলিমপাড়া এলাকার নানার বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থী হালিমা জান্নাত (মালিহা) মহিপুরের বাসিন্দা শহীদ মোল্লার মেয়ে। সে কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজ বিএ (পাস কোর্স) তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে পার্শ্ববর্তী উপজেলার আমতলীর বাসিন্দা শাহাজাদা হাওলাদার এর ছেলে আল হাদী মোহাম্মদ আবির এর সাথে হালিমার বিবাহ হয়। কলাপাড়া পৌর শহরের তার মামা মুসলিমপাড়া এলাকার বাসিন্দা মহিউদ্দিন মিলন তালুকদার এর বাসায় ৭ দিন পূর্বে বেড়াতে আসে। বৃহস্পতিবার সন্ধ্যায় স্বামীর সাথে মোবাইলে বাকবিতন্ডা হলে, স্বামীকে আত্মহত্যার হুমকি দেয়।

 ওই পর থেকে ওই শিক্ষার্থীর রুমের দরজা বন্ধ ছিল। এতে তার কোনো সাড়া শব্দ না পেয়ে দরজায় গিয়ে ডাকাডাকি করে আত্মীয় স্বজনেরা। পরে সাড়া না পেয়ে পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় দরজা ভেঙ্গে পুলিশ তৃতীয় তলার পশ্চিম পার্শ্বের রুমে ফ্যানের সাথে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে।

কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলী আহম্মেদ জানান, ঘটনাস্থল থেকে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!