কলাপাড়ায় আইপিএম পদ্ধতিতে চিনা বাদাম উৎপাদন শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় আইপিএম পদ্ধতিতে চিনা বাদাম উৎপাদন শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত

কলাপাড়ায় আইপিএম পদ্ধতিতে চিনা বাদাম উৎপাদন শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত

আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া গ্রামে সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা (আইপিএম) পদ্ধতিতে চিনাবাদাম উৎপাদন শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার তেগাছিয়া গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ইউএসএআইডি মিশনের সাহায্যপুষ্ট আইপিএম অ্যাকটিভিটি বাংলাদেশ এ মাঠ দিবস অনুষ্ঠানের আয়োজন করে। এতে তেগাছিয়া গ্রামের ‘বিনা-৮’ জাতের শতাধিক কৃষক অংশগ্রহন করেন।

মাঠ দিবসে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা সুজন চন্দ্র মন্ডল ও ইউএসএআইডির সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা (আইপিএম) প্রকল্পের মাঠ সহায়ক মো. মাহবুব আলম। এ সময় মাহবুব আলম বলেন, ক্ষতিকর রোগ ও পোকা ব্যবস্থাপনার জন্য রাসায়নিক বালাই নাশকের পরিবর্তে ট্রাইকো কম্পোষ্ট, সেক্স ফেরোমেন ফাঁদ, হলুদ নীল ও সাদা আঁঠালো ফাঁদ এবং জৈব কীটনাশক কৃষকদের ব্যবহার করতে আমরা উৎসাহিত করি। এসব উপকরণ সহজলভ্য করার জন্য স্থানীয়ভাবে একজন সরবরাহকারী নিযুক্ত করা হয়েছে। কৃষকরা চাহিদামত সরবরাহকারীর কাছ থেকে প্রয়োজনীয় এসব উপকরণ পেয়ে থাকে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!