কলাপাড়ায় খাদ্য সহায়তা পেল ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ৬ শতাধিক মানুষ | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু
কলাপাড়ায় খাদ্য সহায়তা পেল ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ৬ শতাধিক মানুষ

কলাপাড়ায় খাদ্য সহায়তা পেল ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ৬ শতাধিক মানুষ

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় এনা ট্রান্সপোর্ট এর ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এনায়েত উল্লাহ এর পক্ষ থেকে খাদ্য সহায়তা পেয়েছে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ৬ শতাধিক পরিবার। রোবাবার (৯ জুন) বিকালে উপজেলার ধানখালী ইউনিয়নের বানাতিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এনা ট্রান্সপোর্ট’র ব্যবস্থাপনা পরিচালক এনায়েত উল্লাহ’র পক্ষ থেকে এসব খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

এসময় প্রতিটি পরিবারের মাঝে ১৫ কেজি করে চাল , ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মুশুর ডাল, ২ কেজি পিয়াজ, ১ কেজি চিড়া, ১ কেজি লবন, ২ কেজি আলু, ২৫০ গ্রাম রাধুনী (প্যাকেটজাত) মরিচ ও হলুদের গুড়া বিতরণ করা হয়। এদিন দুপুর থেকে ত্রাণ সহায়তা বিতরণের খবর পেয়ে ওই আবাসন কেন্দ্র প্রাঙ্গনে ভিড় করেন ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। তবে এনা পরিবহনের দেওয়া ত্রাণ সহায়তা পেয়ে তৃপ্তীর হাসি দেখা গেছে সুবিধাভোগী মানুষের মুখে। তারা বলছেন, এর আগে একবারে এতোটা খাদ্য সহায়তা পাননি ক্ষতিগ্রস্তরা। খাদ্য সামগ্রী নিতে আসা ৭৫ বছর বয়সী বৃদ্ধা হাসনা ভানু জানান, আগে বন্যাই অনেক ত্রাণ দেছে। তয় এই রহম একসাথে বেশি কেউ দেয় নাই। একই কথা বলে খুশির কথা বলেন সহায়তা নিতে আসা একাধিক মানুষ।

বিতরণকালে চম্পাপুর  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল মৃধা, এনা ট্রান্সপোর্ট’র এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. মিজানুর রহমান, বরিশাল জোন ম্যানেজার অতনু দে ধ্রুব, পটুয়াখালী শাখার ইনচার্জ মুন্না, এনা ট্রান্সপোর্ট এর কলাপাড়া ইনচার্জ মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও মোঃ তানিম খান উপস্থিত ছিলেন।

এনা ট্রান্সপোর্ট’র এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. মিজানুর রহমান গনমাধ্যম কর্মীদেও জানান, ব্যবস্থাপনা পরিচালক প্রতিবছরই দুর্যোগকালীন সময়ে সারাদেশেই ত্রাণ সহায়তা দিয়ে থাকেন। তারই ধারাবাহিকতায় পটুয়াখালীতেও এই কার্যক্রম হাতে নিয়েছেন তিনি। আজ ৬ শতাধিক মানুষকে সহায়তা বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত পবিারের পাশে থাকবে এনা ট্রান্সপোর্ট।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!