কলাপাড়ায় রেমালে ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবার পেলো গুড নেইবারস’র ত্রাণ সামগ্রী | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু
কলাপাড়ায় রেমালে ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবার পেলো গুড নেইবারস’র ত্রাণ সামগ্রী

কলাপাড়ায় রেমালে ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবার পেলো গুড নেইবারস’র ত্রাণ সামগ্রী

মাইনুদ্দিন আল আতিকঃ কলাপাড়ায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ’র পক্ষ থেকে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) বেলা ১১ টার দিকে গুড নেইবারস বাংলাদেশ কলাপাড়া সিডিপি অফিস সংলগ্ন মাঠে প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি সয়াবিন তেল, ১ কেজি লবণ, ১ কেজি ডাল, ১ কেজি আঁটা, ১ কেজি ফিটকিরি, ১০ পিস খাবার স্যালাইন, ১ পিস সাবান ও ১ প্যাকেট বিস্কুট প্রদান করা হয়।

এসময় সিডিপি ম্যানেজার পলাশ রনি মণ্ডলের সভাপতিত্বে ও হেলথ অফিসার পঙ্কজ কুমার বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম সেলিম।

বিশেষ অতিথি ছিলেন গুড নেইবারস জাপান মোফা ডিআরআর প্রজেক্টের কো-অর্ডিনেটর দীপক কুমার দাশ। এছাড়াও সিডিপি এডমিন অফিসার শিপন চন্দ্র সরকারসহ অন্যান্য কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!