কলাপাড়ায় কৃষকের জালে ধরা পড়ল রাসেলস ভাইপার | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭
কলাপাড়ায় কৃষকের জালে ধরা পড়ল রাসেলস ভাইপার

কলাপাড়ায় কৃষকের জালে ধরা পড়ল রাসেলস ভাইপার

আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের বৌলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় কৃষকের জালে ধরা পড়েছে একটি বিষধর রাসেলস ভাইপার সাপ। এটির দৈর্ঘ্যে ৫ ফুট। সোমবার সকাল আটটার সময় বৌলতলী গ্রামের নুর হাওলাদার রাড়ির পুকুর পাড়ে পাতা জালে সাপটি আটকে যায়।

বৌলতলী গ্রামের কৃষক মো: নুর হাওলাদার জানান, সাপটি আমাদের জালে আটকা পড়ার খবর জানতে পেরে এটি উদ্ধার চেষ্টা করি। এরপর কৌশলে আমি সাপটিকে একটি প্লাস্টিকের কৌটায় সংরক্ষণ করি। বন বিভাগ বা সরকারের কেউ নিতে আসলে তাকে দিয়ে দিবো।

স্থানীয়রা জানান, ওই কৃষক সাপটি লাঠি দিয়ে আঘাত করে আহত অবস্থায় প্লাস্টিকের পাত্রে জীবিত সংরক্ষণ করেন। এসময় সাপটিকে দেখতে ভীড় জমায় ওই এলাকার উৎসুক জনতা। সাপটি আটকের পর থেকেই এলাকায় রাসেলস ভাইপার আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নয়াকাটা গ্রামের শাহিন চৌকিদার জানান, এই প্রথম বারের মতো রাসেলস ভাইপার সাপ দেখলাম। এর আগে ইউটিউব এবং ফেসবুকে ব্যাপক এই সাপের ছবি দেখেছি। এটি একটি বিষাক্ত সাপ। তবে এটাকে মেরে ফেলা উচিত।

তারিকাটা গ্রামের ইউসুফ ভূইয়া জানান, আমি রাসেলস ভাইপার সাপ ধরা পড়েছে শুনে এখানে দেখতে আসলাম। সাপটি দেখতে সুন্দর হলেও এটি তীব্র বিষধর সাপ। আমার মতো এখানে শত শত মানুষ সাপটিকে এক নজর দেখতে এসেছে।তবে সাপটিকে মারা ঠিক হয়নি। এটা অনেকটা আহত, বাঁচানো যায় কিনা সন্দেহ রয়েছে। সাপটিকে প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্তের অনুরোধ জানাচ্ছি।

এনিমেল লাভারস অফ কলাপাড়া টিমের সদস্য বায়জিদ মুন্সী জানান, আমাদের একটি টিম ঘটনাস্থল যাচ্ছে। সাপটি উদ্ধার করে প্রথথমিক চিকিৎসা দিয়ে বন বিভাগকে হস্তান্তর করবো। তিনি আরও বলেন, সবাইকে সাপ দেখে আতঙ্কিত না হয়ে আমাদের খবর দেয়ার অনুরোধ জানাচ্ছি। সর্পদংশনের শিকার হলে নিকটস্থ সরকারী হাসপাতালে যাওয়ার জন্য অনুরোধ করা হলো। এছাড়া সাপ ধরার রেস্কিউ টিমের সদস্যদের খবর দিলেও হবে। সাপ আসলে আমাদের জীব বৈচিত্র্যের জন্য অনেক উপকারী বন্ধু। যা খাদ্য শৃঙ্খল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উপজেলা হাসপাতালের চিকিৎসক ড.শংকর চন্দ্র অধিকারী বলেন, রাসেলস ভাইপার সাপ থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। কাউকে যদি আঘাত করে সাথে সাথে হাসপাতালে নিয়ে আসবেন। হাসপাতালে এর চিকিৎসার ব্যবস্থা রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!