শিল্পপতি নুরুল ইসলাম বাবুল’র চতুর্থ মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা অনুষ্ঠিত | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
শিল্পপতি নুরুল ইসলাম বাবুল’র চতুর্থ মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা অনুষ্ঠিত

শিল্পপতি নুরুল ইসলাম বাবুল’র চতুর্থ মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা অনুষ্ঠিত

আপন নিউজ অফিসঃ বীর মুক্তিযোদ্বা দেশের অন্যতম শিল্পপতি যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলাম ছিলেন দেশের অর্থনীতি বির্নিমানে এক সফল মানুষ। তিনি তার জীবন দিয়ে প্রমান করেছেন যে দেশকে কত ভাল বাসেন। সকল বিনিয়োগ করেছেন দেশে । বিদেশে তার কোন বিনিয়োগ নেই। এতেই বোঝা যায় তিনি কতবড় মাপের দেশ প্রেমিক ছিলেন। তার প্রতিষ্ঠিত ৪২টি শিল্প প্রতিষ্ঠানসহ  যুগান্তর ও যমুনা টিভি প্রতিষ্ঠা করেছেন। যেখানে এখন হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে গেছেন। তিনি আরও কিছুদিন বেচেঁ থাকলে এ দেশের অর্থনীতিতে বড় ভ’মিকা রেখে যেতে পারতেন এই কর্মবীর মানুষটি।

শনিবার বেলা ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়র মো: তৌহিদুর রহমান মিলনায়তনে যুগান্তরের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের ৪র্থ মুত্যবার্ষিকী উপলক্ষে কলাপাড়া উপজেলা স্বজন সমাবেশ আয়োজিত স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানের প্রধান অতিথির কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার একথা বলেন।

কলাপাড়া উপজেলা যুগান্তর প্রতিনিধি অমল মুখার্জীর সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক এসএম মোশারফ হোসেন মিন্টুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ূন কবীর, সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক শামসুল আলম, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোহসীন পারভেজ, গোফরান বিশ্বাস পলাশ, যায়যায় দিন পত্রিকার কলাপাড়া প্রতিনিধি চঞ্চল সাহা, প্রেসক্লাবের সদস্য জসীম পারভেজ, রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি রাসেল কবির মুরাদ, রিপোটার্স ক্লাবের সাবেক সাধারন সম্পাদক রাসেল মোল্লা প্রমূখ। আলোচনা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন, সাংবাদিক মাওলানা মো: আসাদুজ্জামান ইউসুফ ও মাওলানা মো: ফোরকানুল ইসলাম।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!