সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় গ’লা’য় ফাঁ’স দেয়া অবস্থায় গৃহবধুর লা-শ উদ্ধার: আ’ট’ক-২

কলাপাড়ায় গ’লা’য় ফাঁ’স দেয়া অবস্থায় গৃহবধুর লা-শ উদ্ধার: আ’ট’ক-২

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়ায় স্বামী ও তার পরিবারের সদস্যদের নির্যাতন সহ্য করতে না পেরে সুমী আক্তার (১৯) নামের এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া আবাসনের শ্বশুর বাড়িতে এ ঘটনা ঘটে। এঘটনার পর পরই স্বামী ইব্রাহিম (২৫) ও দেবর সাইদুল (২০) প্যাদাকে আটক করেছে পুলিশ। এঘটনায় ওই গৃহবধুর বড় ভাই পলাশ হাওলাদার আ’ত্মহ’ত্যা’র প্ররোচনার অভিযোগ এনে ৩ জনের নামে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে স্বামী ইব্রাহিমের সঙ্গে গৃহবধু সুমী আক্তারের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। পরে সুমি তার স্বামীর ঘরের পাশের কক্ষে গিয়ে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দেয়। তাৎক্ষনিক স্থানীয়রা ওই গহবধুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহম্মদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!