কলাপাড়া থানা ওসি’র সাথে মতবিনিময় করেছে গণঅধিকার পরিষদের ফাতিমা তাসনিম | আপন নিউজ

রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:০৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে কেমিস্ট এ্যান্ড ড্রাগিষ্ট সমিতির নির্বাচনে সভাপতি দেলোয়ার, সাধারণ সম্পাদক মাসুদ রানা পাগলী রাহিমা মা হলেন বাবা হলেন না কেউ! আমতলীতে ধান কাটতে বাঁধা দেয়ায় চার নারীসহ পাঁচজনকে কু’পি’য়ে জ’খ’ম গলাচিপায় উৎপাত বেড়েছে ভূমিদস্যুদের,জোরপূর্বক কৃষকের জমির ধান কেটে নেয়ার অভিযোগ কলাপাড়ায় মোয়াজ্জেম রুস্তম জমাদার চিকিৎসাবিহীন বাড়িতে অবহেলায় দিন কাটাচ্ছেন কলাপাড়ায় মহাসড়কে মাইক্রোবাস উল্টে দুই পর্যটক আ’হ’ত কলাপাড়ায় অ্যাডভোকেট জেড এম কাওছার নোটারি পাবলিক হিসেবে নিয়োগপ্রাপ্ত পর্যটক সেজে অটোরিকশা ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেপ্তারের পর কারাগারে কলাপাড়ায় কৃষকের ১২ হাজার তরমুজের চারা নষ্ট; কৃষক ফরিদের স্বপ্ন ভেঙে চুরমার কলাপাড়ায় স্কুলের গেটের তালা ভেঙে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করলেন ইউএনও
কলাপাড়া থানা ওসি’র সাথে মতবিনিময় করেছে গণঅধিকার পরিষদের ফাতিমা তাসনিম

কলাপাড়া থানা ওসি’র সাথে মতবিনিময় করেছে গণঅধিকার পরিষদের ফাতিমা তাসনিম

আপন নিউজ অফিসঃ কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলী আহম্মেদ এর সাথে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময় করেছে। শনিবার কলাপাড়া থানায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উচ্চতর পরিষদ সদস্য (স্থায়ী কমিটির সদস্য) গনঅধিকার পরিষদ, কেন্দ্রীয় পরিষদ সদস্য ফাতিমা তাসনিম।

এ সময় ফাতিমা তাসনিম বলেন, চাঁদাবাজির জন্য দেশের স্বাধীনতা টাকে অর্ধেক মনে হচ্ছে। দয়া করে দেশের মানুষের জন্য একটা সাধারণ ঘোষণা দিন। দেশের প্রতিটি মার্কেটে, ব্যবসায় কেন্দ্রে, হাট-বাজারে চাঁদাবাজ ও দখলদার প্রতিরোধ করতে হবে, গণতান্ত্রিক দেশে সরকার আসবে এবং চলে যাবে এটাই স্বাভাবিক, কিন্তু প্রশাসন হবে জনকল্যাণমুখী, গণঅধিকার পরিষদের সকল কার্যক্রম যেন সুষ্ঠুভাবে করতে পারে এবং নিরাপত্তার বিষয়টি নিশ্চয়তা চেয়েছেন।

কলাপাড়া অফিসার ইনচার্জ মোঃ আলী আহম্মেদ, বলেন আমরা সব সময় জনগণের কল্যাণে নিয়োজিত, আমরা আমাদের দায়িত্ব পালন করবো, কোন ধরনের অরাজকতা বরদাস্ত করবো না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থায় রয়েছেন। নিরাপত্তা নিশ্চিত করতে পারলেই এতে সাধারণ মানুষ আমাদের আরও পজিটিভলি নিবেন। আপনারা কোন কার্যক্রম করলে বা হাতে নিলে আমাদেরকে অবগত করবেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক বনী আমিন, বরিশাল বিএম কলেজের সদস্য সচিব নাজমুল, বালিয়াতলীর আহবায়ক সাইদুল ইসলাম, পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কিশোর, ঢাকা মহানগর উত্তরের প্রচার সম্পাদক রবিউল ইসলাম অন্তর প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!