মহিপুরে আশা’র উদ্যোগে ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প অনুষ্ঠিত | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭
মহিপুরে আশা’র উদ্যোগে ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প অনুষ্ঠিত

মহিপুরে আশা’র উদ্যোগে ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প অনুষ্ঠিত

মহিপুর সংবাদদাতাঃ মহিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’ পরিচালিত সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মহিপুর আশা সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সেবা নিতে আশা কয়েকজন রোগীর সাথে কথা বলে জানা যায়, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা, হাতে ব্যথাসহ স্ট্রোক ও বাতজনিত ব্যথা নিয়ে ফ্রি ক্যাম্প উপলক্ষে সেবা নিতে এসেছেন তারা। বিশ্ব ফিজিওথেরাপি দিবসে ফ্রি সেবা পেয়ে তারা আনন্দিত।

আশা মহিপুর সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রের ফিজিওথেরাপিস্ট সাইফুল ইসলাম বলেন, ‘দিনব্যাপী বিনামূল্যে ফিজিওথেরাপি সেবা, ফিজিওথেরাপি সচেতনতা সভা ও ফিজিওথেরাপি ইকুপমেন্ট প্রদান করা হয়েছে। ফ্রি ক্যাম্প উপলক্ষে দূর-দূরান্ত থেকে অনেক বয়স্ক লোকজন এসেছেন। এখন পর্যন্ত অর্ধশতাধিক রোগীকে ইকুইপমেন্টসহ পরামর্শ ও সেবা প্রদান করা হয়েছে।’ ‘সরকারি কোনো স্বাস্থ্য কমপ্লেক্স বা হাসপাতালে এই ফিজিওথেরাপি সেবা চালু না থাকায় প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র রোগীরা সেবা থেকে বঞ্চিত। তাই আমরা এই সেবা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছি।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!