কলাপাড়ায় ইউপি গোডাউন থেকে ভিজিএফর ১৩৯ বস্তা চাল চু-রি | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
কলাপাড়ায় ইউপি গোডাউন থেকে ভিজিএফর ১৩৯ বস্তা চাল চু-রি

কলাপাড়ায় ইউপি গোডাউন থেকে ভিজিএফর ১৩৯ বস্তা চাল চু-রি

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় এবার ধুলাসার ইউনিয়ন পরিষদের গোডাউন থেকে মৎস্য ভিজিএফ এর ১৩৯ বস্তা চাল চুরি হয়েছে। প্রত্যেকটি বস্তায় ৩০ কেজি করে চাল ছিল। শনিবার দিবাগত রাতের যে কোন সময় অজ্ঞাত দূর্বৃত্তরা এ পরিমাণ চাল নিয়ে গেছে। ইউনিয়ন পরিষদের সচিব মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এ ঘটনায় মহিপুর থানায় একটি জিডি করা হয়েছে।

জানা গেছে, ইউনিয়নের ১৭৪৮ কার্ডধারী জেলেদের দ্বিতীয় কিস্তির চাল শনিবার থেকে বিতরণ শুরু হয়। চারটি ওয়ার্ডের চাল বিতরণ করা হয় ওইদিন। বাকি পাঁচ ওয়ার্ডের চাল রবিবার বিতরণ করতে গিয়ে গোডাউনের তালা নেই। দরজা খোলা পাওয়া যায়। দেখা যায় চালের ঘাটতি রয়েছে। পরে গণনা শেষে ১৩৯ বস্তা চুরির বিষয়টি নিশ্চিত করা গেছে।

উল্লেখ্য ইতিপুর্বে টিয়াখালী ইউনিয়নে ২২ বস্তা ভিজিডির চাল লুট করেন মহিলা মেম্বার লিজা। মিঠাগঞ্জে প্রকৃত বহু কার্ডধারী জেলের ভাগ্যে ভিজিএফ এর চাল জোটেনি। কলাপাড়ায় যেন ভিজিএফ ও ভিজিডির চাল বিতরণের অনিয়মের গল্পের যেন শেষ নেই।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!