সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়া পৌর শহরে যুবদল নেতার বাড়িতে দুর্ধ-র্ষ চু-রি

কলাপাড়া পৌর শহরে যুবদল নেতার বাড়িতে দুর্ধ-র্ষ চু-রি

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়া পৌর শহরের বাদুরতলী এলাকায় মঙ্গলবার গভীর রাতে যুবদল নেতার বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরের দল নগদ সাড়ে তিন লক্ষ টাকা ও ৭ ভরি স্বর্ণালঙ্কার, দুই টি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।

কলাপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মশিউর রহমান লিটু ও তার পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিন টার দিকে তাদের বসত ঘরের পেছনের জানালা দিয়ে কৌশলে দরজা খুলে ঘরে ঢুকে চেতনা নাশক স্প্রে করে। এরপর একটি ড্রয়ারে রাখা স্টিল আলমারির চাবি নিয়ে আলমারি খুলে নগদ সাড়ে তিন লক্ষ টাকা ও সাত ভরি স্বর্ণালঙ্কারসহ ঘরে থাকা দু’টি মোবাইল ফোন নিয়ে যাওয়ার সময় মশিউর রহমানের মা টের পেয়ে ডাক চিৎকার দিলে চোরের দল দ্রæত পালিয়ে যায়।

এব্যাপারে কলাপাড়া থানায় অভিযোগ করলে বুধবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি।

কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহম্মেদ জানান, চুরির বিষয় অভিযোগ পেয়েছি, এঘটনায় জড়িতদের গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!