সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় ইউপি চেয়ারম্যান আনছার মোল্লাকে কারাগারে প্রেরণ

কলাপাড়ায় ইউপি চেয়ারম্যান আনছার মোল্লাকে কারাগারে প্রেরণ

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় ছাত্রদল নেতাকে হত্যা চেষ্টা ও কুয়াকাটা পৌর বিএনপির কার্যালয় ভাঙচুর, লুটপাট সহ বিস্ফোরক আইনের পৃথক মামলায় লতাচাপলী ইউনিয়ন চেয়ারম্যান মো. আনছার উদ্দিন মোল্লার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেছে আদালত। রবিবার (১৫ সেপ্টেম্বর) কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশীষ রায়ের আদালত এ আদেশ প্রদান করেন। আদালতের সহকারী পুলিশ উপ-পরিদর্শক মো. মহিবুর রহমান এ আদেশের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে মহিপুর থানা পুলিশ বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা আনছার উদ্দিন মোল্লাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

প্রসঙ্গত, ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকার পতনের পর আওয়ামী লীগের শত শত নেতাকর্মীর নামে কলাপাড়া ও মহিপুর থানায় একাধিক মামলা দায়ের করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মহিপুর থানায় দায়েরকৃত দুইটি রাজনৈতিক মামলায় আসামি করা হয় লতাচাপলী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার উদ্দিন মোল্লাকে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!