সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী নিখোঁজের ১ দিন পর বেনাপোলে উদ্ধার

কলাপাড়ায় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী নিখোঁজের ১ দিন পর বেনাপোলে উদ্ধার

সৈয়দ রাসেলঃ কলাপাড়ায় কামরুজ্জামান নামের চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীর নিখোঁজের ঘটনা ঘটে। বালিয়াতলী ইউপির ছোট বালিয়াতলী বলিপাড়া গ্রামের মোঃ সাইফুল ইসলাম ঘড়ামির ছেলে মোঃ কামরুজ্জামান (৯) বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর বিকেলে বাড়ি থেকে বের হয়ে তার স্কুল মাঠে খেলতে গেলে আর বাড়ি ফিরে আসেনি। সে চারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী।

বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছিলোনা। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে ২০ সেপ্টেম্বর শুক্রবার রাত আনুমানিক ৮.২৫ মিনিটের সময় বেনাপোল বন্দর থানা থেকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পরে তার কাছ থেকে জানা যায় কিডনাপাররা তাকে জোর করে ধরে অটোরিক্সায় নিয়ে তাকে অজ্ঞান করে ফেলে। তার পরে সে আর কিছু বলতে পারেনা। ২০ সেপ্টেম্বর সকাল ৯টা বিশ মিনিটে বেনাপোল বন্দরের একজন স্থানীয় লোক তাকে উদ্ধার করে। তাকে জিজ্ঞাস করলে সে তাহার ঠিকানা বলে দেয়। পরবর্তীতে উদ্ধারকারী কামরুজ্জামানের বাবার নাম্বারে ফোন দিলে তারা ভিডিও কলে কথা বলে। উদ্ধারকারী বেনাপোল বন্দর থানাকে অবহিত করে। পরিবারের লোকজন কামরুজ্জামানের অবস্থান নিশ্চিত হয়ে বেনাপোলের উদ্দেশ্যে রওনা দেন। অবশেষে বেনাপোল বন্দর থানা থেকে কামরুজ্জামানের পরিবারের লোকজনের কাছে তাহাকে হস্তান্তর করে।

উল্লেখ্য, চারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম আর্শেদ ও কামরুজ্জামানের চাচা সুমন মাস্টার ওই তথ্য নিশ্চিত করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!