কলাপাড়ায় পূবালী ব্যাংকের উদ্যোগে নারকেল গাছ রোপন | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
কলাপাড়ায় পূবালী ব্যাংকের উদ্যোগে নারকেল গাছ রোপন

কলাপাড়ায় পূবালী ব্যাংকের উদ্যোগে নারকেল গাছ রোপন

আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলার বালিয়াতলী আবাসন প্রকল্প এলাকায় দুই শতাধিক নারকেল গাছ রোপন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসির বরিশাল আঞ্চলিক কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) ও অঞ্চলপ্রধান মো. রুহুল আমিন।

পূবালী ব্যাংকের ‘পরিবেশ ও জলবায়ু পরিবর্তনজনিত প্রশমন ও অভিযোজন’ খাতে বরাদ্ধকৃত প্রকল্পের আওতায় উপকূলীয় কলাপাড়া উপজেলার বালিয়াতলী আবাসন প্রকল্প  এলাকায় বৃক্ষরোপন কাজ বাস্তবায়ন করা হয়েছে। উপকূলের আরও বেশ কয়েকটি এলাকায় নারকেল গাছ রোপন করা হবে বলে জানা গেছে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির কলাপাড়া শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মো. সাকিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. হুমায়ুন কবির, বনবিভাগের উপজেলা রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুল হক, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসাইন মিন্টু প্রমুখ গণমান্য ব্যক্তিবর্গ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!