কৃষকের স্বার্থ রক্ষায় সরকারী খাল লিজ না দেবার জন্য কলাপাড়ায় কৃষকদলের স্মারকলিপি | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭
কৃষকের স্বার্থ রক্ষায় সরকারী খাল লিজ না দেবার জন্য কলাপাড়ায় কৃষকদলের স্মারকলিপি

কৃষকের স্বার্থ রক্ষায় সরকারী খাল লিজ না দেবার জন্য কলাপাড়ায় কৃষকদলের স্মারকলিপি

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়া উপজেলার কৃষকদের স্বার্থ রক্ষায় সরকারী খাল লিজ না দেবার প্রতিবাদ জানিয়ে উপজেলা কৃষক দল নেতৃবৃন্দ ২৩ অক্টোবর বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি স্মারক লিপি প্রদান করেছে।

কেন্দ্রীয় বিএনপি প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন’র নির্দেশে “কৃষক বাঁচলে দেশ বাচঁবে” এ স্লোগানকে সামনে রেখে কলাপাড়া উপজেলার সকল সরকারী খাল ইজারা/লিজ না দেবার জন্য এবং সকল খাল স্লুইজ উম্মুক্ত রাখার দাবীতে উপজেলা জাতীয়তাবাদী কৃষক দল স্মারক লিপি প্রদান করেন।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে কৃষকদের পক্ষে জাতীয়তাবাদী কৃষক দল কলাপাড়া উপজেলা আহবায়ক আব্দুস সালাম তালুকদার, সদস্য সচিব মো.ইব্রাহীম হাওলাদার, যুগ্ম আহবায়ক মো.তুহিন হোসাইন, পৌর কৃষক দল আহবায়ক মো.জসিম মল্লিক সদস্য সচিব মো.আনোয়ার হোসেন, জনতা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল ইসলাম বাবু, জাতীয়তাবাদী কৃষক দলের মো,সবুজ আলী, মো.ইমরান হোসেন, আবুল কালাম মৃধা, মো.আলআমীন, মো.হান্নান, সমাজসেবক মো.ইয়াকুব খান প্রমুখ স্মারক লিপি প্রাদন করেন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষকদল নেতৃবৃন্দ বলেন,কলাপাড়ার ভৌগলিক ভাবে লবনাক্ত এলাকা। চারদিকে লবন পানি থাকায় মিস্টি পানির মহা সংকট। মিস্টি পানির উৎস বৃস্টি ও বৃস্টির পানি সংরক্ষন ওকৃষি কাজে ব্যবহারের নির্ভরতা হলো খাল। খালগুলো অধিকাংশ সরকারী খাসজমি এ খালগুলো ব্যক্তি বা সমিতিকে লীজ বা ইজারা বন্দোবস্ত দিলে সাধারন কৃষকের জন্য মরার ওপর খারার ঘা এর সামিল।

কৃষিকাজে সেচ সুবিধায় মারাত্মক সমস্যা দেখা দিবে, যা ফসল উৎপাদনে অন্তরায় ঘটবে।প্রকৃতি ও আবহাওয়া বিপর্যয়ে কৃষক ইতিমধ্যে হিমশিম খাচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!