সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়া সাংবাদিক ফোরামের সাথে ওসি মোঃ জুয়েল ইসলাম’র মতবিনিময় সভা

কলাপাড়া সাংবাদিক ফোরামের সাথে ওসি মোঃ জুয়েল ইসলাম’র মতবিনিময় সভা

আপন নিউজ অফিসঃ কলাপাড়া সাংবাদিক ফোরামের সাথে সদ্য যোগদান করা কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জুয়েল ইসলাম এর সাথে মতবিনিময় করেছেন। সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ওসি মোঃ জুয়েল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভাটি সঞ্চালনায় ছিলেন এস আই মো: জহির ইসলাম। কলাপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি এডভোকেট জেড এম কাওছার, সাবেক সভাপতি মাওলানা আসাদুজ্জামান ইউসুফ, মো: নুরুল আমিন, সহ-সভাপতি খাইরুল কবির তালুকদার, সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেন, শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক এস এম ইলিয়াস জাবেদ, সদস্য ফোরকান তালুকদার, ফখরুল আলম, মুফতি রাশেদ আরাফাত প্রমুখ বক্তব্য রাখেন।

এলাকার আইন শৃর্ংখলা পরিস্থিতির উন্নয়ন, সাধারণ মানুষকে আইনী সহায়তা প্রদান, মাদক প্রতিরোধ, অপরাধ দমন প্রভৃতি বিষয়ে পুলিশ ও সাংবাদিকদের ভূমিকা সম্পর্কে সভায় আলোচনা হয়। এ সময় ওসি মোঃ জুয়েল ইসলাম বলেন, আমার সামর্থের সবটুক শক্তি দিয়ে কলাপাড়ার মানুষের সেবা করার মানসিকতা নিয়েই আমি এখানে যোগদান করেছি। আপনাদের সহযোগিতা পেলে অল্প দিনের মধ্যেই আপনারা পরিবর্তন দেখতে পাবেন। পুলিশের উপর মানুষের আস্থা আবারও ফিরে আসবে।

তিনি আরও বলেন, আমার দায়িত্ব সব সময় আমার বিবেককে নাড়া দেয়। মানুষ যতক্ষন পর্যন্ত শান্তিতে ঘুমাতে না পারে ততক্ষন পর্যন্ত আমি ঘুমাতে পারি না। তিনি বলেন, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। নামাজের মধ্যেই আমি আল্লাহর সাহায্য চাই। আল্লাহ’র সাহার্য্য ছাড়া মানুষ মানুষ কখনও ভালো কিছু করতে পারে না। এটা আমার বিশ্বাস। এ সময় কলাপাড়া সাংবাদিক ফোরামের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!