বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় আইনজীবীদের সাথে নবাগত যুগ্ম জেলা ও দায়রা জজের মতবিনিময় সভা বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ
কলাপাড়ায় বিকল্প জীবিকায়নের লক্ষ্যে ছাগল বিতরণ

কলাপাড়ায় বিকল্প জীবিকায়নের লক্ষ্যে ছাগল বিতরণ

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় বিকল্প জীবিকায়নের লক্ষ্যে ছাগল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলায় এফডিসিএস প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ সংস্থার বিকল্প জীবিকায়ন কার্যক্রমের অংশ হিসেবে আক্কেলপুর, সদরপুর, হাজীপুর, সৈয়দপুর, গামইরতলা, রোশনাবাদ, আমিরাবাদ, নাচনাপাড়া ও রজপাড়া গ্রামের হতদরিদ্র ১৩টি পরিবারের মধ্যে একটি করে ছাগল বিতরণ করা হয়।

কলাপাড়া প্রাণী সম্পদ অফিসার মোঃ মারুফ বিল্লাহ খান ছাগলগুলো পরীক্ষা নিরীক্ষা করে সুস্থ বলে নিশ্চিত করেন এবং অনুষ্ঠানে সুবিধাভোগীদের হাতে ছাগল তুলে দেন।

উক্ত বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মারুফ বিল্লাহ খান। এছাড়া ওয়ার্ল্ড কনসার্নের পক্ষে প্রোগ্রাম ম্যানেজার রেজিনা জয়ধর, প্রোগ্রাম অফিসার পায়েল চন্দ্র দাস, প্রোজেক্ট অফিসার উজ্জ্বল গাঠিয়া ও ফিল্ড অফিসার ডনি মল্লিক উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!