কলাপাড়ায় বর্নাঢ্য আয়োজনে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
কলাপাড়ায় বর্নাঢ্য আয়োজনে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

কলাপাড়ায় বর্নাঢ্য আয়োজনে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

বিশেষ প্রতিবেদকঃ ‘অপ্রতিরোধ্য বাংলাদেশের অগ্রযাত্রা, কৃষি প্রযুক্তিতে এনে দেবে নতুন মাত্রা’ এ প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে কলাপাড়ায় কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় কলাপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন পটুয়াখালী কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক এইচ এম শামিম।

কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আরাফাত হোসেনের সভাপতিত্বে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুয়েল ইসলাম, কলাপাড়া প্রেসক্লাবের আহবায়ক মো. হুমায়ুন কবির প্রমূখ।

কলাপাড়া উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ কৃষি প্রযুক্তি মেলায় উন্নত প্রযুক্তিতে কৃষি চাষের বিভিন্ন প্রদর্শনী উপস্থাপন করেন কৃষকরা। মেলায় উন্নত প্রযুক্তিতে চাষাবাদ করে সফল কৃষক সুলতান গাজী তার অভিজ্ঞতা উপস্থিত কৃষকদের সামনে তুলে ধরেন।

পরে ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত ৬ হাজার ২০০ কৃষককে ১১ ধরনের ফসলের বীজ ও সার প্রদান করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!