সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় কর্মসংস্থান ব্যাংক অংশীজনের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় কর্মসংস্থান ব্যাংক অংশীজনের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় কর্মসংস্থান ব্যাংকের অংশীজনের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত।‌ বুধবার (৪ ডিসেম্বর) বেলা ১১ টায় কর্মসংস্থান ব্যাংক কলাপাড়া শাখা এর কার্যালয়ে এ অংশীজনের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংকের পরিচালন ও হিসাব মহাবিভাগের মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম মিঞা ও ঋণ আদায় বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মোমতাজ উদ্দিন প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কার্যালয়ের প্রধান মোঃ নজরুল ইসলাম খান। সঞ্চালনা করেন কলাপাড়া শাখার ম্যানেজার মোঃ মিরাজ হোসেন।

প্রধান অতিথি অনুষ্ঠানে আগত অংশীজনের কাজ থেকে ব্যাংকের সেবা প্রদান সম্পর্কে বিস্তারিত শুনেন। এছাড়া ব্যাংকের বিভিন্ন সুবিধা/ অসুবিধার বিষয়ে সভায় বিশদ আলোচনা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি কর্মসংস্থান ব্যাংক হতে ঋণ গ্রহণ করে বেকার যুবদের আত্মকর্মসংস্থানের আহবান জানান। এছাড়া তিনি ব্যাংকের গ্রাহক সেবার মান আরও বৃদ্ধির জন্য সকল কর্মকর্তা/ কর্মচারীকে পরামর্শ প্রদান করেন। এসময়ে অংশীজন ব্যাংকের সেবা প্রদানে সন্তুষ্টি প্রকাশ করেন। উন্নত গ্রাহক সেবা, ডিজিটাইলেজেশন, ঋণ প্রবাহ বৃদ্ধি, খেলাপি ঋণ আদায় বৃদ্ধি, শ্রেণিকৃত ঋণের আদায় বৃদ্ধি, কর্মপরিবেশ উন্নতকরণ, কর্মদক্ষতার উন্নয়নের মাধ্যমে ১০০ দিনের কর্মসূচি সফল করার আহ্বান জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!