কীর্তনখোলায় স্পিডবোট ডুবিতে নিখোঁজ ৩ জনের সন্ধান এখনো মেলেনি | আপন নিউজ

রবিবার, ০৭ Jun ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় সাকুরা পরিবহনের ধা’ক্কা’য় আ’হ’ত ৯, গু’রু’ত’র ৮ জন বরিশালে রেফার কুয়াকাটা মহাসড়কে ম’র্মা’ন্তি’ক দু’র্ঘ’ট:না: প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের আন্ধারমানিক বাঁচলে কলাপাড়া বাঁচবে-বিশ্ব পরিবেশ দিবসে ১০ শিশুর জোরালো আহ্বান আন্ধারমানিক বাঁচলে কলাপাড়া বাঁচবে-বিশ্ব পরিবেশ দিবসে ১০ শিশুর জোরালো আহ্বান নীলগঞ্জে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতামূলক ভিডিও শো অনুষ্ঠিত উপকূলীয় এলাকায় প্রাথমিক শিক্ষার সংকট কলাপাড়ায় তেগাছিয়া খেয়া পারাপারে ছয় বছরে অতিরিক্ত আদায় ৪৩ লাখ টাকা! কুয়াকাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে পর্যটক নি’হ’ত, আ’হ’ত ৩ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের সম্মাননা পেলেন মনিরুল ইসলাম গাজী কলাপাড়ায় উচ্ছেদ ও মা’ম’লা হ’য়’রা’নি’র প্র’তিবা’দে সংবাদ সম্মেলন
কীর্তনখোলায় স্পিডবোট ডুবিতে নিখোঁজ ৩ জনের সন্ধান এখনো মেলেনি

কীর্তনখোলায় স্পিডবোট ডুবিতে নিখোঁজ ৩ জনের সন্ধান এখনো মেলেনি

আপন নিউজ অফিসঃ বরিশালের কীর্তনখোলা নদীতে বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে একটি যাত্রীবাহী স্পিডবোট ডুবে যাওয়ার ঘটনায় এখনো কলাপাড়ার রাসেল আমিন সহ তিনজন নিখোঁজ রয়েছে। শুক্রবার সকালে এই তিনজনের খোঁজে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালালেও তাঁদের সন্ধান মেলেনি। এই তিনজনের মধ্যে দুজন যাত্রী এবং অন্যজন স্পিডবোটটির চালক।

বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার শুক্রবার বিকেলে বলেন, ‘আমরা অভিযান চালিয়েও ওই তিনজনের সন্ধান পাইনি। এ জন্য অনেকটা আশা ছেড়ে দিয়েছি।’

এই তিনজন হলেন বরিশাল নগরের বিমান বন্দর থানা এলাকার রহমতপুর এলাকার দুলাল দাসের ছেলে সজল দাস (৩০), কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের মোঃ রাসেল আমিন (২৫) ও স্পিডবোটচালক মোঃ আল আমিন (২২)। তাঁদের মধ্যে সজল দাস ভোলায় ব্র্যাকের যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচিতে চাকরি করতেন বলে তাঁর বন্ধু তানভীর আহমেদ নিশ্চিত করেছেন। তবে রাসেল আমিনের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!