মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার কলাপাড়ায় ই য়া বা সেবনের ভিডিও ছড়িয়ে পড়ায় ছাত্রদল নেতা বহিষ্কার বালিয়াতলী ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বি রু দ্ধে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল খালের নাব্যতা সঙ্কটে হুমকির মুখে লাখো মানুষের জীবন জীবীকা; আশ্রয় নিতে গিয়ে জেলেরা পড়েন চরম বিপাকে
মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-রাখাইন ঐক্যের বিকল্প নেই- কলাপাড়ায় ধর্ম উপদেষ্টা খালিদ হোসাইন

মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-রাখাইন ঐক্যের বিকল্প নেই- কলাপাড়ায় ধর্ম উপদেষ্টা খালিদ হোসাইন

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় রাখাইন, হিন্দু, খৃস্টান ও বিশেষ সুবিধা বঞ্চিতদের সাথে মতবিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি অন্তবর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন বলেছেন, ‘৫ আগস্টের পর কিছু দুর্বৃত্ত বিভিন্ন জায়গায় লুট, হামলা ভাংচুর করেছে। আমরা দায়িত্ব নেওয়ার পর ৯২ জনকে গ্রেপ্তার করেছি এবং ৭০ টির অধিক মামলা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে। মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-রাখাইন ঐক্যের বিকল্প নেই। ঐক্যের বন্ধন আরো মজবুত করতে হবে।’

সোমবার (৩০ ডিসেম্বর ) শেষ বিকেলে উপজেলার আলীপুর জামিয়া মহিউস সুন্নাহ মাদ্রাসার মিলনায়তনে ফি সাবীলিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে রাখাইন, হিন্দু, খ্রিস্টান ও বিশেষ সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র তুলে দেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফ্রী সাবীলিল্লাহ ফাউন্ডেশনের ব্যবস্থাপনা মুফতী হাবিবুর রহমান মিছবাহ (কুয়াকাটা)।

শীতবস্ত্র হাতে পেয়ে উচ্ছ্বসিত এলাকার সাধারণ মানুষ। বৃদ্ধ আবুল হোসেন ও রাখাইন মংখেন বলেন, ফী সাবীলিল্লাহ ফাউন্ডেশন থেকে প্রতিবছরই আমাদের ঈদের সময় এবং শীতে উপহার দেয়। উপহার পেয়ে আমরা খুবই আনন্দিত। যে হুজুরে দিয়েছে তার জন্য দোয়া করবো সারাজীবন।

ফ্রী সাবীলিল্লাহ ফাউন্ডেশনের ব্যবস্থাপনা মুফতী হাবিবুর রহমান মিছবাহ (কুয়াকাটা) বলেন, ফি সাবীলিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার শতাধিক গরীব অসহায় মুসলিম, হিন্দু, রাখাইনদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আমাদের অভিভাবক বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় ধর্ম উপদেষ্টা আল্লামা ড. আ.ফ. ম খালিদ হোসাইন উপস্থিত থেকে সকলের মাঝে এ উপহার তুলে দেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!