আমতলীতে সড়ক দূর্ঘটনায় ট্রাক চালক নিহত; চালকের সহকারী আহত | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
আমতলীতে সড়ক দূর্ঘটনায় ট্রাক চালক নিহত; চালকের সহকারী আহত

আমতলীতে সড়ক দূর্ঘটনায় ট্রাক চালক নিহত; চালকের সহকারী আহত

আমতলী প্রতিনিধিঃ

কলাপাড়া পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের বড়বোঝাই ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে চাম্বল গাছের সাথে ধাক্কা লেগে চালক সোহাগ মোড়ল নিহত এবং চালকের সহকারী বাদশা মিয়া আহত হয়েছে। আহত বাদশাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে বুধবার সকালে পটুয়াখালী-আমতলী মহাসড়কের আমতলীর সিকদার বাড়ী নামক স্থানে।
জানাগেছে, কলাপাড়া পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের রড নিয়ে চট্টগ্রাম থেকে একটি ট্রাক (যশোর-ট-১১-২২১২) পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে যাচ্ছিল। বুধবার সকালে পটুয়াখালী-আমতলী মহাসড়কের সিকদার বাড়ী নামক স্থানে নিয়ন্ত্রন হারিয়ে একটি চাম্বল গাছের সাথে ধাক্কা লেগে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুড়চে যায় এবং চালক সোহেল মোড়ল ইঞ্জিন কেবিনে আটকা পড়ে ঘটনাস্থলেই নিহত। এবং চালকের সহকারী বাদশা মিয়া গুরুতর আহত হয়। আহত বাদশাকে স্থানীয়রা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে গিয়ে নিহত চালক সোহেল মোড়লের পা কেটে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত সোহেল মোড়লের বাড়ী যশোর জেলার কোতোয়ালী থানার চাচরা মাল গ্রামে। তার বাবার নাম আলী হোসেন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, দ্রæতগতির ট্রাকটি মুহুর্তের মধ্যে নিয়ন্ত্রন হারিয়ে একটি চাম্বল গাছের সাথে ধাক্কা লেগে রাস্তার পাশে ছিটকে পড়ে এবং ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুড়চে যায়। তারা আরো বলেন, চালক ইঞ্জিন কেবিটে আটকে পড়ে নিহত হয়।
আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের লোকজন আসলে তাদের কাছে হস্তান্তর করা হবে।
মোঃ জসিম উদ্দিন সিকদার
আমতলী-বরগুনা
০১৭৬৭৪০৬১৭৭

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!