বুধবার, ২২ Jul ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পাখিমারা বাজারে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন আমতলীতে প্রকাশ্যে নি’ষি’দ্ধ ছাত্রলীগের বি’ক্ষো’ভ মি’ছি’ল কন্টেন্ট ক্রিয়েটর কাফি, তার পিতা ও বড় ভাইয়ের নামে জমি দ-খ’ল ও চাঁ’দা’বা’জি’র মা’ম’লা রাঙ্গাবালীতে বহু-অংশীজনীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়ায় উপকারভোগীদের মাঝে মাছ চাষের উপকরণ বিতরণ পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক সংস্কারের ১৫ দিনের মাথায় খানাখন্দে ভরপুর কলাপাড়ায় ৪ বছরের শি’শু’কে ধ’র্ষ’ণ চেষ্টার অভিযোগ; আ’ট’ক-১ কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি নাসির উদ্দিন,সম্পাদক আবুল হোসেন কলাপাড়ায় বহু-অংশীজনীয় মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত দি-খেপুপাড়া আরবান কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সভা ও কমিটি গঠন
কাউনিয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন, সভাপতি এমদাদুল হক, সম্পাদক শফি

কাউনিয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন, সভাপতি এমদাদুল হক, সম্পাদক শফি

জে এইচ সোহাগ, কাউনিয়া,রংপুর প্রতিনিধিঃ

প্রায় ১৭ বছর পর আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কাউনিয়া উপজেলার দ্বি-বার্ষিক সম্মেলন।

বুধবার দিন ব্যাপি কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আহ্বায়ক এমদাদুল হক ভরসার সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি (রংপুর বিভাগ) অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম।

উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মোজাহারুল ইসলাম বাবলু এবং কাউনিয়া উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি (রংপুর বিভাগ) সহ-সাংগঠনিক সম্পাদক, আব্দুল খালেক। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান (লাকু), বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, শহীদবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুর রশিদ, সাধারন সম্পাদক আমজাদ হোসেন।

সম্মেলন শেষে এমদাদুল হক ভরসাকে সভাপতি,মোঃ মাহফুজার রহমানকে সিনিয়র সহ সভাপতি, মোঃ শফিকুল আলম শফিকে সাধারণ সম্পাদক, মোঃ জামিনুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা কমিটি গঠন করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!