গলাচিপায় অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছেন উপজেলা প্রশাসন | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন
গলাচিপায় অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছেন উপজেলা প্রশাসন

গলাচিপায় অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছেন উপজেলা প্রশাসন

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী ৯নম্বর ওয়ার্ডে উপজেলা প্রশাসন কর্তৃক অবৈধ ইট ভাটা ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ১ টায় সারাদেশের ন্যায় অবৈধ ইট ভাটা অপসারণের উদ্যোগে গলাচিপা উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান এর নেতৃত্বে নলুয়াবাগী এলাকায় অবৈধ ইট ভাটা ভেঙে গুড়িয়ে দেয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় BBC ইট ভাটাটি যৌথ মালিকানাধীন। এরশাদ মোল্লা, বশির তালুকদার মজিবর গাজী ও মনির ঢালী তারা বহুদিন ধরে অবৈধ ভাবে ইট ভাটা পরিচালনা করে আসছে তাদের কোন পরিবেশ অধিদপ্তরের কোন ছাড়পত্র নেই। এতে করে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে ও ইট ভাটাটির পাশেই একটা শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্বাস নিতে কষ্ট হয় বলে জানান।

অন্য দিকে বন উজার করে কাঠ দিয়ে পুড়ানো হয় বিভিন্ন ইটভাটায় ইট। যেখানে কয়লা দিয়ে পুড়ানো কথা সেখানে তারা কাঠ ব্যবহার করেন ইটভাটায়। ইট ভাটায় ৩ লাখ ইট পুড়ানো আছে। এছাড়াও ২ লাখ ইট পুড়ানো হয়নি প্রশাসন ঐ কাচা ইট গুলো ভেঙে গুড়িয়ে দেয় ও টিনের চিমটি ভেঙে গুড়িয়ে দেয়া হয়। তবে উপজেলা প্রশাসন তাদেরকে কোন জরিমানা করেনি বলে জানা যায়। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন অবৈধ ইট ভাটা এই উপজেলায় যেখানেই আছে সেগুলোকে আইনি প্রক্রিয়ায় ব্যাবস্থা গ্রহণ করা হবে এবং এই অভিযান অব্যাহত থাকবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!