কলাপাড়ায় ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য এমপির অর্থ প্রদান | আপন নিউজ

সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি কলাপাড়ায় গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু
কলাপাড়ায় ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য এমপির অর্থ প্রদান 

কলাপাড়ায় ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য এমপির অর্থ প্রদান 

আপন নিউজ রিপোর্টঃ

কলাপাড়ায় ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি। গত ১৮ মার্চ দুপুরে কলাপাড়া পৌর শহরের মাদ্রাসা রোডস্থ এমপির নিজ বাসায় ক্যান্সার আক্রান্ত জাহানারা বেগমের স্বামী জব্বার ও ছেলে সাগরের হাতে ওই নগদ অর্থ প্রদান করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা আক্তার রেখা।

উল্লেখ্য, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নীলগঞ্জ আবাসনের শ্রমিক জব্বার আকনের স্ত্রী মোসা: জাহানারা বেগম গত তিন মাস যাবত ক্যান্সার আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার চিকিৎসার জন্য ব্যাপক অর্থ প্রয়োজন তবে স্বামী দিনমজুর জব্বার তার পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না।
তাই স্বামী জব্বার ও তার ছেলে সাগরকে নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন অর্থের জন্য।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!