শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
বঙ্গোপসাগরে ভাসমান ট্রলারসহ ১২ জেলেকে জীবিত উ/দ্ধা/র করল নৌবাহিনী

বঙ্গোপসাগরে ভাসমান ট্রলারসহ ১২ জেলেকে জীবিত উ/দ্ধা/র করল নৌবাহিনী

আপন নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় ইঞ্জিন বিকল হওয়া একটি মাছ ধরার ট্রলারসহ ১২ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার (৩০ আগস্ট) নিয়মিত টহল কার্যক্রম চলাকালে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা বিশখালী’ ট্রলারটিকে আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা সংলগ্ন এলাকায় শনাক্ত করে।

নৌবাহিনী জানায়, ট্রলারটির নাম ‘এফবি মায়ের দোয়া’। ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ট্রলারটি প্রায় দুই দিন ধরে গভীর সমুদ্রে ভাসমান ছিল। এ সময় খাদ্য ও পানির সংকটে জেলেরা চরম দুর্ভোগে পড়েন।

পরিস্থিতি বুঝে দ্রুত উদ্ধার তৎপরতা চালায় যুদ্ধজাহাজটি। নৌবাহিনীর সদস্যরা ট্রলারসহ জেলেদের উদ্ধার করে প্রয়োজনীয় খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা দেন। বর্তমানে সব জেলে সুস্থ রয়েছে।

জানা যায়, ট্রলারটি গত ১৫ আগস্ট সমুদ্রে মাছ ধরতে গিয়ে যান্ত্রিক ত্রুটির কারণে বিপদে পড়ে। পরে উদ্ধারকৃত ট্রলার ও জেলেদের নিরাপদে টোয়িং করে হস্তান্তর করা হয় কোস্টগার্ডের ‘বিসিজিএস আত্রাই’-এর কাছে।

নৌবাহিনী জানিয়েছে, সমুদ্রসীমার নিরাপত্তা, জেলেদের জীবনরক্ষা, চোরাচালান প্রতিরোধ ও সমুদ্র সম্পদ সুরক্ষায় তাদের টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!