আমতলীতে এনজিও’র ঋণের কিস্তি বন্ধ | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব কলাপাড়া উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন আমতলীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সং’ঘ’র্ষে নি’হ’ত ২, আ’হ’ত ৩ কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি’র সুস্থতা কামনায় উপজেলা প্রেসক্লাবে দোয়া মিলাদ কলাপাড়ায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা: ১৪ ফুটের ইলিশে মুগ্ধ জনতা অসুস্থতার সাথে লড়ছে শিশু বিলকিস-চিকিৎসায় থমকে আছে দরিদ্র পরিবারের জীবন কলাপাড়ায় মুরগির দাম কেজিতে বেড়েছে ৪০-৮০ টাকা; সাধারণ মানুষ ক্ষু’ব্ধ কলাপাড়ায় অটোচালককে পি’টি’য়ে জ’খ’ম, থানায় অভিযোগ কলাপাড়া সাংবাদিক ফোরামের কমিটি গঠন, সভাপতি ইউসুফ-সম্পাদক জাবেদ মানবিক ও সামাজিক কাজে আত্মপ্রকাশ করল ‘ব্লাড ফর লাইফ’ স্বেচ্ছাসেবী সংগঠন
আমতলীতে এনজিও’র ঋণের কিস্তি বন্ধ

আমতলীতে এনজিও’র ঋণের কিস্তি বন্ধ

আমতলী প্রতিনিধিঃ

করোনা ভাইরাসে প্রভাবে আপাতকালিন সময়ে বরগুনার আমতলী উপজেলার এনজিও’র ঋণের কিস্তি বন্ধের নির্দেশ দিয়েছেন ইউএনও মনিরা পারভীন। মঙ্গলবার ইউএনও’র কার্যালয়ে এনজিও’র সমন্বয় সভায় এ নির্দেশনা দেয়া হয়।
জানাগেছে, আমতলী উপজেলায় প্রায় অর্ধ শতাধিক বে-সরকারী সংস্থা-এনজিও রয়েছে। ওই এনজিওগুলো থেকে আমতলী উপজেলার প্রায় লক্ষাধীক মানুষ ক্ষুদ্র ঋণ নিয়ে ব্যবসা বানিজ্য, গরু ও হাস মুরগী পালন করে পরিবার পরিজন নিয়ে দিনাতিপাত করছে। করোনা ভাইরাসের প্রার্দুভাব দেখা দেওয়ায় উপজেলার ব্যবসায়ী, কৃষক, জেলে ও দিন মজুর মানুষের আয় রোজগারের পথ বন্ধ হয়ে গেছে। আয় রোজগারের পথ বন্ধ হওয়ায় বিপাকে পড়েছে উপজেলার ঋণ গ্রহিতারা। এক দিকে পরিবারের ভরণ পোষণ, অন্য দিকে সপ্তাহিক ও মাসিক ঋণের কিস্তির বোঝা। এনজিও’র ঋণের কিস্তি পরিশোধ করার সামর্থ হারিয়ে ফেলেছে ঋণ গ্রহিতারা। এ অবস্থার প্রেক্ষিতে মঙ্গলবার আমতলী ইউএনও’র কার্যালয়ে উপজেলা এনজিও’র সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় আমতলীতে কর্মরত সকল এনজিও’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইউএনও মনিরা পারভীন ওই সভায় করোনা ভাইরাসের আপাতকালীন সময়ে ঋণের কিস্তি আদায় বন্ধের নির্দেশ দেন। এনজিও কর্মকর্তারা ইউএনও’র নির্দেশনার সাথে সঙ্গতি রেখে ঋণের কিস্তি আদায় বন্ধের প্রতিশ্রুতি দেয়। এদিকে ঋণের কিস্তি বন্ধের খবর শুনে ঋণ গ্রহিতাদের মাঝে স্বস্থি ফিরে এসেছে।
বে-সরকারী সংস্থা এনএসএস নির্বাহী পরিচালক এ্যাড. শাহাবুদ্দিন পান্না বলেন, এ অবস্থায় ঋণের কিস্তি বন্ধ হোক সেটা আমরাও চাই। কিন্তু কিস্তি বন্ধের নির্দেশনা আসতে হবে বাংলাদেশ ব্যাংক, এমআরএ ও পিকেএসএফ’র। স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় রেখে আপাদত কোন এনজিও কিস্তি আদায় করবে না। যদি কোন ঋণ গ্রহিতা সেচ্ছায় অফিসে এসে কিস্তি দেয় সেটা গ্রহন করা হবে। তিনি আরো বলেন, বাংলাদেশ ব্যাংক, এমআরএ ও পিকেএসএফ থেকে কিস্তি বন্ধের নির্দেশনা আসলে আরো এনজিও গুলোর জন্য ভালো হয়।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, বে-সরকারী সংস্থা এনজিও’র সমন্বয় সভায় আপাতকালীন সময়ে ঋণের কিস্তি বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!