বিএম কলেজ ছাত্রদল নির্বাচনে সভাপতি পদে প্রার্থী কলাপাড়ার জাহিদুল ইসলাম | আপন নিউজ

সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল
বিএম কলেজ ছাত্রদল নির্বাচনে সভাপতি পদে প্রার্থী কলাপাড়ার জাহিদুল ইসলাম

বিএম কলেজ ছাত্রদল নির্বাচনে সভাপতি পদে প্রার্থী কলাপাড়ার জাহিদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদকঃ আগামী ২৮ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ শাখার নির্বাচন। এ নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কৃতি সন্তান মোঃ জাহিদুল ইসলাম জাহিদ।

তিনি দীর্ঘদিন ধরে বিএনপি ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। বরিশালসহ ঢাকা ও সারাদেশের বিভিন্ন আন্দোলন, মিছিল ও রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এই তরুণ ছাত্রনেতা।

দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন, মোঃ জাহিদুল ইসলাম একজন নিবেদিত প্রাণ ও আদর্শবান ছাত্রনেতা, যিনি সংগঠনের প্রতি দায়িত্বশীল ও ত্যাগী মনোভাব নিয়ে কাজ করে আসছেন।

এ বিষয়ে জাহিদুল ইসলাম বলেন, “আমি সবসময় সংগঠনের আদর্শে বিশ্বাসী থেকে ছাত্রদের অধিকার আদায়ের আন্দোলনে কাজ করেছি। কলাপাড়া, রাঙ্গাবালী, মহিপুর ও কুয়াকাটার ভাই-বোনেরা যারা বিএম কলেজে অধ্যয়নরত, তাদের কাছে অনুরোধ করছি-নিজ এলাকার সন্তান হিসেবে আমাকে আপনাদের মূল্যবান ভোটে জয়ী করুন।”

নেতাকর্মীরা তার প্রতি শুভকামনা জানিয়ে বলেন,“ঐতিহ্যবাহী সরকারি বিএম কলেজ ছাত্রদলের সভাপতি পদে মোঃ জাহিদুল ইসলামকে বিজয়ী করে একজন যোগ্য, মেধাবী ও আন্দোলনমুখী নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক।”

বিএনপি পরিবারের খাঁটি সৈনিক ও রাজপথের অগ্রনায়ক মোঃ জাহিদুল ইসলামের প্রতি সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!