কলাপাড়ায় বিএনপির নির্বাচনীয় জনসভা: উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট চান মোশাররফ হোসেন | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক
কলাপাড়ায় বিএনপির নির্বাচনীয় জনসভা: উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট চান মোশাররফ হোসেন

কলাপাড়ায় বিএনপির নির্বাচনীয় জনসভা: উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট চান মোশাররফ হোসেন

এস এম আলমগীর হোসেনঃ কলাপাড়ায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নে বিএনপির নির্বাচনীয় জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী হাই স্কুল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয় ।জনসভাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ দেখা যায়।

প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন বলেন, “এবারের নির্বাচনে প্রতীক পরিবর্তন হওয়ায় ব্যালটে নৌকা থাকবে না। তাই এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিতে হবে। আপনারা শীষের প্রার্থীকে বিজয়ী করলে এলাকার দীর্ঘদিনের অনুন্নয়ন দূর করে একটি সুখী-সমৃদ্ধ কলাপাড়া গড়ে তোলা সম্ভব হবে।”

জনসভায় সভাপতিত্ব করেন বালিয়াতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মজিবুর হাওলাদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাবুল হাওলাদার।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জমান খোকন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান মনির, বিএনপি নেতা নুরুল হক মুন্সী, পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার অ্যাডভোকেট নাসির উদ্দিন, মোঃ সেলিম সিকদার ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!